রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:০৪

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে ২ ব্যাটারী চোর গ্রেপ্তার
বন্দরে ২ ব্যাটারী চোর গ্রেপ্তার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

বন্দর প্রতিনিধি: বন্দরে চায়না কোম্পানীর চোরাইকৃত ব্যাটারী বিক্রি উদ্দেশ্যে অটোরিক্সা করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ২ চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। ওই সময় পুলিশ আটককৃতদের কাছ থেকে
১৪৯ টি পুরাতন ভাঙ্গা নষ্ট ব্যাটারি যাহার মূল্য ৪ লাখ ৪৭ হাজার টাকা ও  ২টি পুরাতন লাল ও নীল -রংয়ের চার ব্যাটারি যুক্ত অটো রিক্সা যাহার মূল্য অনুমান ৫০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃতরা হলো সুদূর সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার  ধুকরিয়া বেড়া এলাকার মৃত হাবুল শেখের ছেলে রানা (২৮) ও বগুড়া জেলার ধনুট থানার মোষাইবাড়ী চুনিয়াপাড়া এলাকার আফাজ মিয়ার ছেলে সুমন (২১)। তারা দীর্ঘ দিন ধরে  বন্দর রেললাইন টিনের মসজিদ এলাকায় বসবাস করে আসছিল। এ ব্যাপারে ডংজিন লংগারভিটি ইন্ডঃ লিঃ এর ম্যানেজার আবজাল হোসেন বাদী হয়ে আটককৃত ২ চোরসহ ৪ জনের নাম উল্লেখ্য করে আরো ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি চুরি মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৬(১২)২৫। পুলিশ আটককৃতদের সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরন করে। এর আগে  গত রোববার (১৪  ডিসেম্বর) বন্দর থানার দাসেরগাঁওস্থ সালাউদ্দিনের বাড়ীর সামনে থেকে এলাকাবাসী সহযোগিতায় উল্লেখিত চোরাইকৃত মালামালসহ   এদেরকে আটক করতে সক্ষম হয়।
মামলার বাদী সূত্রে জানা গেছে, আটককৃত ও পলাতক চোরের দল  বিভিন্ন তারিখে রাতের বেলায় সঙ্গপোনে বন্দরে ডংজিন লংগারভিটি ইন্ডঃ লিঃ ফ্যাক্টরী হইতে আনুমানিক ৪০ লাখ  টাকার পুরাতন নষ্ট ব্যাটারি চুরি করিয়া নিয়ে যায়। পরে গত রোববার দুপুর পৌনে ২টার সময় স্থানীয় লোকের ম্যাধমে  ফ্যাক্টরীর জমির মালিক  জাকির হোসেন ওরফে সাজু  সংবাদ পান যে, বন্দর থানাধীন দাসেরগাঁও সালাউদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া মৃত নুরুল হক মিয়ার ছেলে চোর হরমুজ আলী ও একই বাড়ী ভাড়াটিয়া মৃত হরমুজ আলী ছেলে রোকনদ্বয়ের বসত ঘরে থাকা উল্লেখিত  ফ্যাক্টরীর চুরি যাওয়া ব্যাটারি আটককৃত চোর রানা ও সুমনসহ পলাতক চোরসহ অজ্ঞাতনামা চোরের দলের সহায়তায় বিক্রয় করার উদ্দেশ্যে ঘর হইতে অটো রিক্সা যোগে বন্দর রেল-লাইন যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। উক্ত সংবাদের ভিত্তিতে ফ্যাক্টরীর জমির মালিক দক্ষিন লক্ষনখোলা এলাকার  রাজু আহম্মেদ ও কাজল এবং ফরহাদ
ওই দিন দুপুর পৌনে ২টায় বন্দর থানার দাসেরগাঁও  সালাউদ্দিনের বাড়ীর নিচ তলার ভাড়াটিয়া  পলাতক চোর হরমুজ আলী ও রোকনের বাসার সামনে রাস্তার উপর উপস্থিত হয়ে চোরদের আটক করার চেষ্টা করিলে ওই সময় হরমুজ আলী ও রোকনের  হাতে থাকা লোহার রড দিয়ে  কাজল এর ডান হাতের কব্জিতে এবং ড্রাইভার ফরহাদের ঘাড়ে আঘাত করিয়া পালিয়ে যায়। পরে উপস্থিত  লোকজনের সহায়তায় চোর রানা ও সুমনকে আটকসহ চোরাইকৃত মালামাল বহনকারী দুইটি রিক্সায় থাকা ৩৪টি ব্যাটারি উদ্ধার করে। আটককৃতদের দেখানো মতে পলাতক চোর হরমুজ আলী ও রোকনের  ভাড়াটিয়া ঘর হইতে বাকি ১১৫ টি ব্যাটারি উদ্ধার করে। উক্ত ঘটনার বিষয়ে থানা পুলিশকে সংবাদ দিলে বিকাল ০৪.১০ ঘটিকার সময় পুলিশ ঘটনাস্থলে হাজির হইয়া আটক আসামীদ্বয় সহউক্ত মালামাল জব্দ তালিকা মূলে জব্দ করিয়া তাদের হেফাজতে গ্রহন করেন

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ