শহর প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার অভিযুক্ত ফয়সাল করিমের ঘনিষ্ঠ এক সহযোগী র্যাব-১১ কর্তৃক আটক হয়েছে। আটককৃতের নাম মো. কবির ওরফে দাঁতভাঙ্গা কবির।
সোমবার (১৫ ডিসেম্বর) ফতুল্লার বক্তাবলী এলাকা হতে তাকে আটক করা হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন র্যাব-১১ এর
লেফটেন্যান্ট কমান্ডার মো নাঈম উল হক। তিনি বলেন, ভোর ৫ টায় তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানার মৃত মোজাফফরের ছেলে।