রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:২৫

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচন থেকে সড়ে গেলেন বিএনপি মনোনিত প্রার্থী মাসুদ 
নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচন থেকে সড়ে গেলেন বিএনপি মনোনিত প্রার্থী মাসুদ 
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
শহর  প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে সরে দাঁড়ালেন বিএনপির মনোনীর প্রার্থী ও মডেল গ্রুপের ব্যবস্তাপনা পরিচালক মো. মাসুদুজ্জামান মাসুদ। নিজের ও পরিবারের নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনিত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ঘোষনা দেন তার ব্যক্তিগত কারণ ও নিরাপত্তার শস্কায় তিনি নির্বাচনে অংশ গ্রহন করছেন না।
সংবাদ সম্মেলনে বিএনপি মনোনিত প্রার্থী মাসুদুজ্জামান বলেন, সম্প্রতি নানা ঘটনায় তিনি এ তার পরিবার বিচলিত। এ কারণে পরিবারের চাপে ও নিরাপত্তার শস্কা থেকে নির্বাচন থেকে সড়ে দাড়াচ্ছেন। তবে পরবর্তীতে যিনিই দলের প্রতিনিধি হয়ে নির্বাচনে অংশ নিবেন তার পাশে থেকে তাকে সহযোগী করবেন।
মাসুদুজ্জামান মাসুদ বলেন, ‘দল থেকে আমার ওপর কোনো চাপ, নির্দেশনা বা হুমকি নেই। আমার ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তাজনিত কারণে আমি নিজ থেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার ও আমার পরিবারের নিরাপত্তাজনিত কিছু বিষয় আছে। নেগেটিভ পরিবেশও এর একটা কারণ। মূলত আমার ফ্যামিলি হচ্ছে ম্যাটার।’
বিএনপির প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজ থেকে আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি সেটা ধরে রাখতে পারলাম না। আমার অনেকটা তীরে এসে তরী ডোবানোর মতো অবস্থা। এর জন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ক্ষমাপ্রার্থী। তবে পরবর্তীকালে দল যাকেই মনোনয় দেবে, আমি তার পক্ষে কাজ করবো।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাসুদ বলেন, ‘এই মুহূর্তে ক্ষমা চাওয়া ছাড়া আমার আর কিছু বলার নেই। তবে এমপি না হয়েও অন্য যে কোনো উপায়ে সমাজ ও মানুষের জন্য অনেক কিছু করা যায়। এতদিন নির্বাচনি প্রচারণা করে আমি এটা বুঝতে শিখেছি এবং আমার নির্বাচনি এলাকার বাইরেও আমি মানুষের সহযোগিতায় হাত বাড়িয়েছি। আমি প্রতিশ্রুতি দিলাম এমপি না হলেও আমি মানুষের পাশে থাকবো।
তবে দল তার সিদ্ধান্ত মেনে না নিয়ে পুনরায় মনোনয়ন বহাল রাখকে সেক্ষেত্রে তিনি কি করবেন সাংবাদিকদের এমন প্রশ্বের জবাবে মাসুদ বলেন, ‘আমার দল আমাকে প্রেসার দিয়ে কিছু করবে না বলে বিশ্বাস করি৷
এসময় তিনি বিএনপির নেতাকর্মী ও ভোটারদের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, গত পাঁচ মাস ধরে এ আসনে ভোটার ও নেতাকর্মীরা তার আহবানে সাড়া দেয়ায় তিনি সকলের কাছে কৃতজ্ঞ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ