বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৪

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে ভগ্নিপতির বিরুদ্ধে নারীকে কুপ্রস্তাবের অভিযোগ
সোনারগাঁয়ে ভগ্নিপতির বিরুদ্ধে নারীকে কুপ্রস্তাবের অভিযোগ
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
 সোনারগাঁ  প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরকীয়াসহ কুপ্রস্তাব দেওয়ায় অভিযোগে অগ্নিপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক নারী।
বুধবার সকালে ভগ্নিপতিকে আসামী করে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন ওই নারী।
সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের খিদিরপুর গ্রামের আব্দুল জলিল প্রধানের ছেলে মো. নুর আলম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রিসহ নানা অসামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন। সম্প্রতি তিনি তার আপন শালীকে অবৈধ সম্পর্ক ও পরকীয়ার প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ওই নারীকে ভয়ভীতি ও ক্ষতি করার হুমকি প্রদান করে। কু প্রস্তাবে রাজি না হওয়ায় বোন জামাই মো. নুর আলম তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে বিভিন্ন মন্তব্য করে ওই নারীর মান সম্মান নষ্ট করার পায়তারা করেন। এরই ধারাবাহিকতায় গত ১৫ ডিসেম্বর সোমবার ও ১৭ ডিসেম্বর বুধবার ফেসবুক আইডিতে ওই নারীর নাম ও ছবি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট তথ্য দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন। এতে উপায়ন্তর না পেয়ে ওই নারী বাদী হয়ে গতকাল বুধবার সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগীর নারীর অভিযোগ, কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এ ধরনের অপপ্রচারের মাধ্যমে তার সামাজিক মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন করা হচ্ছে। তাকে আওয়ামীলীগের নেত্রী ও মাদক ব্যবসায় জড়িত দাবি করে পোস্ট দেন। এ ঘটনায় তিনি পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সোনারগাঁ থানার ওসি মোঃ মহিবুল্লাহ জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান