মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৫৪

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির সময় চিনে   ফেলায় যুবককে কুপিয়ে কবজি কর্তন
এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির সময় চিনে   ফেলায় যুবককে কুপিয়ে কবজি কর্তন
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
সোনারগাঁ  প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁশে এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল এলাকায়  ডাকাতিরকালে  চিনে ফেলায়  যুবককে কুপিয়ে কবজি কর্তন করেছে ডাকাত দলের সদস্যরা। গত রোববার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবককে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 এ ঘটনায় আহতের মা হেনা আক্তার বাদী হয়ে  মঙ্গলবার সন্ধ্যায়  সোনারগাঁ থানায়  অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের উটমা এলাকার মোঃ আমির হোসেনের ছেলে মোঃ আশরাফুল ইসলাম (২২) , আব্দুল বারেকের ছেলে মোঃ আমির হোসেন , কোবাগা এলাকার মোঃ আব্দুল আজিজের ছেলে মোঃ সবুজ (২২), মহজমপুর উত্তর কাজীপাড়া এলাকার আহাম্মদ আলীল ছেলে মোঃ ফাহিম (২৩), এবং পেচাইন এলাকায় মোঃ বাচ্চু মিয়ার ছেলে মো. বাবু সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময়ে ডাকাতি করে থাকে। গত বুধবার রাতে তারা বস্তল এলাকা গাড়ি গতিরোধ করে ডাকাতি সংঘটিত করছিল। এসময়  উটমা গ্রামের ছালাম মিয়ার ছেলে আকাশ তাদের চিনে ফেলে। বিষয়টি এলাকার কয়কজনকে সে জানায়।
এতে তারা ক্ষিপ্ত হয়ে আকাশকে বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখিয়ে প্রান নাশের হুমকি দেয়। গত রোববার  বিকেলে আকাশ কোবাগা এলাকায় ডাকাত সবুজ মিয়ার  বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একা পেয়ে তার নেতৃত্বে অজ্ঞাতনামা ৩-৪ জনকে নিয়ে চাপাতি, চাইনিজ কুড়াল, সুইচ গিয়ার লোহার রড নিয়ে  হামলা করে। এসময় তাকে এলোপাথাড়ি কুপিয়ে শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে  ও ডান হাতের কবজি কেটে ফেলে। আকাশের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যায়।
অভিযুক্ত সবুজ মিয়ার সঙ্গে যোগাযোগ করার হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
সোনারগাঁ থানার ওসি মো. মুহিবুল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক