রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:০৪

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     প্রবাসী স্ত্রীকে পিটিয়ে জখম করল মাদক বিক্রেতা দম্পতি
প্রবাসী স্ত্রীকে পিটিয়ে জখম করল মাদক বিক্রেতা দম্পতি
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

বন্দর প্রতিনিধি

বন্দরে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী মজুদকৃত মাদকদ্রব্য বাসা বাড়িতে না রাখার জের ধরে মাদক কারবারি দম্পতীর সন্ত্রাসী হামলায় প্রবাসী স্ত্রী নাজমা আক্তার (৩২) জখম হয়েছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।এ ঘটনায় আহত গৃহবধূ বাদী হয়ে ঘটনার ওই দিন রাতে কুখ্যাত মাদক সম্রাট সোহাগ ওরফে কানা সোহাগ ও তার স্ত্রী ঝর্না বেগমসহ ৩ জনের নাম উল্লেখ্য করে আরো ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ বালিয়াগাও এলাকায় এ ঘটনাটি ঘটে।
অভিযোগ ও আহত গৃহবধূ নাজমা আক্তারের তথ্য সূত্রে জানা গেছে,  বাদিনীর  স্বামী নবীর হোসেন দীর্ঘ দিন ধরে প্রবাসে জীবন যাপন করে আসছে। স্বামী প্রবাস জীবন যাপনের পূর্বে বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহামুদনগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করা কালিন সময়ে  ঝর্না বেগমের সাথে আমার পরিচয় হয়।
গত ৫ বছর পূর্বে প্রবাসী স্বামীর পরিশ্রমের টাকা দিয়ে বন্দর উপজেলা পরিষদের পিছনে বালিয়াগাও এলাকায় একটু জায়গা ক্রয় করে  গত ১ বছর পূর্বে বাড়ী নির্মান করি। বর্তমানে আমি ও আমার মা সেখানে বসবাস করছি। বন্দর থানার মাহামুদনগর এলাকার মৃত ফুলচাঁন মিয়ার ছেলে ১নং বিবাদী সোহাগ ওরফে কানা সোহাগ একজন কুখ্যাত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বন্দর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মাদক কারবারি সোহাগ ওরফে কানা সোহাগের মজুদকৃত মাদকদ্রব্য আমার বাসা বাড়িতে রাখার জন্য তার স্ত্রী ঝর্না বেগম টাকা প্রলোভন দেখিয়ে আসছিল। তার কথা রাজি না হওয়ার কারনে  ২ নং বিবাদী ঝর্না বেগমের কুপরামর্শে ১নং বিবাদী মাদক ব্যবসায়ী সোহাগ ওরফে কানা সোহাগ আমাকে নানা ভাবে হুমকি দামকি দিয়ে আসছিল। এর ধারাবাহিকতা গত সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায়  ১নং বিবাদী কানা সোহাগের মজুদকৃত মাদকদ্রব্য না রাখার জের ধরে ২নং বিবাদী ও ৩নং বিবাদী শিউলি বেগমসহ অজ্ঞাত নামা ৪/৫ জন আমার বাড়িতে অনাধিকার প্রবেশ করে আমাকে হত্যা করার উদ্দেশ্য বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা রক্তজমাট জখম করে শ্লীতাহানি করে । ওই সময় ২নং বিবাদী ঝর্না বেগম আমার গলায় থাকা ৮ আনা ওজনের স্বনের চেইন সাথে ২ আনা ওজনের একটি লকেট যার আনুমানিক মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ৩নং বিবাদী শিউলি বেগম আমাকে কিল-ঘুষি মারে নিলাফুলা জখম করে প্রাননাশের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য জেলার সুযোগ্য পুলিশ সুপার ও বন্দর থানার অফিসার ইনচার্জের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী প্রবাসী স্ত্রী।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ