মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৪২

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে ৪ বছরের শিশুকণ্যাসহ গৃহবধূ ৫দিন ধরে নিখোঁজ
বন্দরে ৪ বছরের শিশুকণ্যাসহ গৃহবধূ ৫দিন ধরে নিখোঁজ
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

বন্দর প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে ৪ বছরের শিশুকণ্যাসহ ফাতেমা রিফাত মিতু (২৪) নামে এক গৃহবধূ নিখোঁজ রয়েছে। গত ৫ দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের সদস্যদের মাঝে শংকা বিরাজ করছে। গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মাথা ব্যথার চিকিৎসার জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতালের উদ্দেশ্যে তার নানীর বাড়ি বন্দরের এনায়েতনগর এলাকা থেকে বের হয় এরপর থেকে মা-মেয়ে নিখোঁজ হয় বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

এ ঘটনায় নিখোঁজ ফাতেমা রিফাত মিতুর খালা রুমা ইসলাম বাদী হয়ে ২৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং ১৮৮২। ডায়েরীতে উল্লেখ করা হয়,নারায়ণগঞ্জ শহরের সৈয়দপুর এলাকার বিল্লাল হোসেনের পুত্র রাজমিস্ত্রি জুয়েলের স্ত্রী ফাতেমা রিফাত মিতু তার একমাত্র কণ্যা সন্তান সুমাইয়াকে নিয়ে সপ্তাহখানেক পূর্বে বন্দরের ২১নং ওয়ার্ডের এনায়েতনগরস্থ তার নানীর বাড়িতে বেড়াতে যায়। ফাতেমা রিফাত মিতু তার মাথা ব্যথার চিকিৎসা করানোর জন্য গত বৃহস্পতিবার নানীর বাড়ি থেকে কণ্যাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। হাসপাতাল থেকে ফিরে আসতে বিলম্ব হওয়ায় দুপুরে তার স্বামী জুয়েল,খালা রুমা ইসলাম তার মোবাইলে কল দিলে মোবাইল ফোনটি বন্ধ পায়। পরে তারা হাসপাতালসহ বিভিন্ন স্থানে ৫দিন ধরে খোঁজাখুঁজি করে না পেয়ে মঙ্গলবার দুপুরে নিখোঁজ গৃহবধূর খালা রুমা ইসলাম বাদী হয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

 

গৃহবধূর গলায় ১২ আনা ওজনের ২২ক্যারেটের স্বর্ণের একটি স্বর্ণের চেইন রয়েছে। সে কারণে কোন ছিনতাই চক্রের কবলে পড়ারও আশংকা করা হচ্ছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক