বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জ বন্দর উপজেলা এলাকা থেকে বিদেশি অস্ত্র ও গুলিসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরের তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এ-র আগে মঙ্গলবার গভীর রাতে ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ শান্তিনগর এলাকার থেকে তাদের গ্রেফতার করা হয়।এসময় ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার ।৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
ধৃতরা হলো বন্দর থানার এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে লিজান (২০) ও একই এলাকার তাওলাদ হোসেন মিয়ার ছেলে টিটু (৪০)।
বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রধারী ২ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত তথ্য পরে জানানো হবে।