মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৪০

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     মনোনয়ন পেয়ে নারায়ণগঞ্জে কদমরসুল দরগাহ জিয়ারত করলেন কালাম
মনোনয়ন পেয়ে নারায়ণগঞ্জে কদমরসুল দরগাহ জিয়ারত করলেন কালাম
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

শহর  প্রতিনিধি
নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়ে বন্দরের ঐতিহাসিক কদমরসুল দরগাহ জিয়ারত করেছেন অত্র আসনে বিএনপি দলীয় সাবেক এমপি এডভোকেট আবুল কালাম। বুধবার বিকেলে বাদ আসর বন্দরের নবীগঞ্জ এলাকায় অবস্থিত কদমরসুল দরগাহ জিয়ারতের উদ্দেশ্যে গেলে তাকে বুকে জড়িয়ে ধরেন অত্র আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির নেতা ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহাম্মেদ বাবুল। এসময় সাবেক এমপি কালাম পুত্র মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, আওলাদ হোসেন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বুধবার সকালে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পান অ্যাডভোকেট আবুল কালাম। সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাক্ষরিত দলীয় মনোনয়ন ফরম সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দেন কালাম পুত্র আবুল কাউসার আশা।
বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বন্দরের নবীগঞ্জস্থ কদমরসুল দরগাহ জিয়ারতে যান অ্যাডভোকেট আবুল কালাম।এসময় তাকে বুকে জড়িয়ে ধরেন অত্র আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির নেতা ও বিশিষ্ট সমাজসেবক প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহাম্মেদ বাবুল। পরে তারা একসঙ্গে কদমরসুল দরগাহ জিয়ারত করেন।
পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে আবু জাফর আহাম্মেদ বাবুল বলেন, আমরা তিনজন প্রার্থী আমি, অ্যাডভোকেট আবুল কালাম ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান তিনজন ডিটারমাইন্ড ছিলাম আমরা তিনজনের মধ্যে একজন পাব। কিন্তু মাঝখানে সাখাওয়াত একা একা কি করেছে সেটা জানি না। সেটা ঠিক হয় নাই। তবে আজকে অ্যাডভোকেট আবুল কালাম দলের মনোনয়ন পেয়েছে। তিনি আমাদের সকলের অভিভাবক। আমরা ধানের শীষকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আমার নিজের দলীয় অফিসকেই কালাম ভাইয়ের নির্বাচন পরিচালনার কাজে ব্যবহৃত হবে। আমরা প্রতিটি ঘরে ঘরে যাব। দলের সকল নেতাকর্মীদের নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো।
অ্যাডভোকেট আবুল কালাম বলেন, আগামী দেশ গড়ার কারিগর তারুন্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে অত্র আসনে নির্বাচন করার জন্য ধানের শীষ তুলে দিয়েছেন। বিগত দিনে যেভাবে দলের নেতাকর্মীরা আমার পাশে থেকে ধানের শীষের বিজয় ছিনিয়ে এনেছেন আগামী দিনেও তারা আমার পাশে থেকে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবে বলে প্রত্যাশা করছি। আমি দলের সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ। আমার বয়সের কারণে নবীনদের প্রতি দায়িত্ব থাকবে বেশী। যারা বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদেরকেও নিজের পাশে চান আবুল কালাম।
উল্লেখ্য এর আগে প্রাথমিক তালিকায় নাম ছিল শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদের। তিনি নির্বাচন না করার ঘোষণা দিলে পরবর্তীতে মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের নাম শোনা যায়। তবে কয়েকদিনের ব্যবধানে বুধবার অত্র আসনের বিএনপি দলীয় সাবেক এমপি এডভোকেট আবুল কালাম মনোনয়ন পেয়েছেন বলে জানা গেছে। নারায়ণগঞ্জ-৫ আসনে ইতোপূর্বে ৩ বার এমপি নির্বাচিত হয়েছেন এডভোকেট আবুল কালাম। তিনি একাধিকবার মহানগর বিএনপির সভাপতি পদেও দায়িত্ব পালন করেছেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক