মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৩৯

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে কোটি টাকার মূল্যের স্ট্যাম্প জব্দ গ্রেফতার ২
নারায়ণগঞ্জে কোটি টাকার মূল্যের স্ট্যাম্প জব্দ গ্রেফতার ২
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্যআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নকল নন-জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে কোটি টাকার বেশি মূল্যের স্ট্যাম্প জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় কারখানাটিতে কর্মরত দুই যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল মৌচাক বাসস্ট্যান্ডের পেছনে ভান্ডারী হোটেল সংলগ সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের এ অভিযান পরিচালনা করা হয় ।
আটকরা হলেন ফরিদপুর জেলার আলম খানের ছেলে মিন্টু খান (৩৮) এবং একই জেলার কামাল মিয়ার ছেলে মোহাম্মদ মুন্না ইসলাম (২১)।
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের মৌচাক বাসস্ট্যান্ডের পেছনে ভান্ডারী হোটেল সংলগ্ন এলাকায় সবুজ ওরফে মোতাহার নামের এক ব্যক্তি একটি ভবন ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প তৈরি করে আসছিলেন। এসব নকল স্ট্যাম্প দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো।
গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কারখানাটিতে অভিযান চালিয়ে নকল স্ট্যাম্প তৈরির দুটি মেশিন এবং ১০, ৫০, ১০০ ও ৫০০ টাকা মূল্যমানের কয়েক কোটি টাকার স্ট্যাম্প জব্দ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটি যে ভবনে পরিচালিত হচ্ছিল তার মালিক ছিলেন মৃত এমাদ হাজী।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আবদুল বারিক জানান, গোপন সংবাদের মাধ্যমে কারখানার তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো বলেন, “এখানে সরকারের রাজস্বখাতের রেভিনিউ ও স্ট্যাম্প নকল করে দুটি মেশিনের মাধ্যমে তৈরি করা হচ্ছিল। আমরা বিপুল পরিমাণ নকল স্ট্যাম্প ও সরঞ্জাম জব্দ করেছি। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। জব্দকৃত স্ট্যাম্পের গণনা শেষে বিস্তারিত জানানো হবে।”

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক