শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৪৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে হত্যা মামলা আসামী জামিনে এসে বাদির ছেলেকে কুপিয়ে জখম
সোনারগাঁয়ে হত্যা মামলা আসামী জামিনে এসে বাদির ছেলেকে কুপিয়ে জখম
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
সোনারগাঁ  প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হত্যা মামলার আসামী জামিনে এসে বাদির ছেলে সজিব মিয়াকে কুপিয়ে জখম করেছে  বলে অভিযোগ উঠেছে।
গতকাল রোববার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় ওই ছেলেকে কুপিয়ে জখম করে। আহত সজিব মিয়াকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় আহতের মা সেতেরা বেগম বাদি হয়ে বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের জিয়াউর রহমানের মেয়ে হুমায়রা আক্তার ২০২২ সালের ২৬ জুলাই বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। পরবর্তীতে ২৮ জুলাই নদীর পাশে ঝোপে বালু চাপা দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় পার্শ্ববর্তী চেঙ্গাকান্দি গ্রামের শুক্কুর আলী, ছেলে সেলিম ওরফে উদয়, মো. জিহাদ ও স্ত্রী সেলিনা বেগমকে আসামী করে নিহতের মা সেতেরা বেগম বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাবাস শেষে ১১ ডিসেম্বর জামিনে বের হয়ে আসে শুক্কুর আলীর ছেলে সেলিম মিয়া ওরফে উদয়। জামিনে আসার পর থেকে মামলা তুলে নেওয়ার জন্য বাদির পরিবারকে হুমকি দিয়ে আসছে। গতকাল রোববার বাদি সেতেরা বেগমের ছেলে চাকুরির সুবাদে একই ইউনিয়নের ইসলামপুর এলাকায় গেলে আগে থেকে উৎ পেতে থাকা সেলিম মিয়ার নেতৃত্বে জিহাদ, শুক্কুর আলী, সেলিনা বেগম দেশীয় অস্ত্র দা, চাপাতি, রামদা ও লোহার রড নিয়ে বাদির ছেলে সজিব মিয়াকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহত সজিব মিয়াকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযুক্ত সেলিম ওরফে উদয়ের মোবাইলে একাধিকবার ফোন করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে অভিযুক্তের বাবাকে ফোন করা হলে তিনি এ ব্যাক্তি নন বলে দাবি করেন।
সোনারগাঁ থানার ওসি মো.মহিবুল্লাহ বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ