মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৩৮

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে জমি ব্যবসায়ীকে অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি :গ্রেফতার ১
নারায়ণগঞ্জে জমি ব্যবসায়ীকে অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি :গ্রেফতার ১
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

শহর  প্রতিনিধি
নারায়ণগঞ্জে এক জমি ব্যবসায়ীকে অপহরণের পর মারধর করে এক কোটি টাকা মুক্তিপণ দাবিকারি অপহরণকারীর চক্রের এক সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।

সোমবার দুপুরে শহরের ডি আই টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়ে।পরে স্বীকারোক্তি মোতাবেক অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়ে।এ-র আগেএ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী ফতুল্লা মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন।

গ্রেফতারকৃত শাহীন আহমেদ (৪০) মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার করিম খা এলাকার আ: রশিদের ছেলে। এ/পি-নারায়ণগঞ্জ দেওভোগ পাক্কা রোড, জনৈক কাইয়ুমের বাসার ভাড়াটিয়া।

এজাহার সূত্রে জানা যায়, অপহৃত ব্যক্তি মোঃ দেলোয়ার হোসেন (৪৬)দীর্ঘদিন ধরে জমির ব্যবসার সঙ্গে জড়িত। গত ২৮ ডিসেম্বর সকালে জমির মিউটেশনসহ অন্যান্য কাজে নারায়ণগঞ্জ নতুন কোর্টে আসেন তিনি। একই দিন বিকাল ৫টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
পরবর্তীতে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে দেলোয়ার হোসেন তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে স্ত্রী মোসাঃ রাবেয়া বেগমকে ফোন করে জানান, বিকাল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন চানমারী এলাকার নতুন কোর্টের প্রধান গেটের সামনে থেকে অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তাকে অপহরণ করে অটোযোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
ভুক্তভোগীর ভাষ্যমতে, অপহরণকারীরা তাকে আটকে রেখে মুক্তিপণ হিসেবে নগদ এক কোটি টাকা দাবি করে। পরে দরকষাকষির একপর্যায়ে ১৫ লাখ টাকায় চুক্তি হলেও এখনো তাকে মুক্তি দেওয়া হয়নি। অপহরণকারীরা টাকা না দিলে তাকে হত্যা বা গুরুতর ক্ষতি করার হুমকি দিচ্ছে বলেও জানান তিনি।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আটক অবস্থায় দেলোয়ার হোসেনকে শারীরিকভাবে মারধর করা হচ্ছে এবং তার জীবন বর্তমানে চরম ঝুঁকির মধ্যে রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা ও পরামশ করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়ে।
জেলা গোয়েন্দা ডিবি পুলিশের পরিদর্শক মাহাবুব জানান,অপহরণের ঘটনায় শাহিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।বাকিদের গ্রেফতার জন্য অভিযান অব্যাহত রয়েছে।


ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক