বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৩

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে প্রবাসী স্ত্রী ছবি ও মানহানিকর মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ঘটনায় থানায় লিখিত 
বন্দরে প্রবাসী স্ত্রী ছবি ও মানহানিকর মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ঘটনায় থানায় লিখিত 
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

বন্দর প্রতিনিধি  : বন্দরে  প্রবাসী স্ত্রী ছবি এডিট করে মানহানিকর ও বাজে মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ঘটনায় গৃহবধূ নাজমা আক্তার বাদী সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে চিহৃিত মাদক ব্যবসায়ী সোহাগ ওরফে কানা সোহাগ, তার স্ত্রী ঝর্না বেগম ও ফালানি বেগমকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করে তিনি। এর আগে গত শুক্রবার (২৬ ডিসেম্বর)  স্নেহা আক্তার নামীয় ফেইসবুক আইডি থেকে এ ভাইরালের ঘটনা ঘটে।
অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে,  বাদিনীর  স্বামী নবীর হোসেন দীর্ঘ দিন ধরে প্রবাসে জীবন যাপন করে আসছে।
বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহামুদনগর এলাকার মৃত ফুলচাঁন মিয়ার ছেলে ১নং বিবাদী সোহাগ ওরফে কানা সোহাগ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বন্দর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মাদক ব্যবসা করার কারনে সোহাগ ওরফে কানা সোহাগের মজুদকৃত মাদকদ্রব্য বাদিনী বাসা বাড়িতে রাখার দীর্ঘ দিন ধরে  টাকা প্রলোভন দেখিয়ে আসছিল। তার কথা রাজি না হওয়ার কারনে  ২ নং বিবাদী ঝর্না বেগমের কুপরামর্শে ১নং বিবাদী মাদক ব্যবসায়ী সোহাগ ওরফে কানা সোহাগ গত শুক্রবার (২৬ ডিসেম্বর)  sneha akter https//www facebook. com profile php id =61581133085177সহ বিভিন্ন ফেইক আইডি ব্যবহার করে অভিযোগের বাদিনী বিরুদ্ধে বিভিন্ন আপত্তিজনক ও   মানহানীকর মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে  পোষ্ট করে সামাজিক ভাবে সম্মানহানি করে আসছে। এ ছাড়াও গত ১ বছর পূর্বে বাদিনী প্রয়োজনে ১নং বিবাদী কানা সোহাগের কাছ ১ ভরি স্বর্ণালংকার বন্ধক রেখে ১ লাখ টাকা ধার নেয়ে। পরে ধারের টাকা পরিশোধ করে তার বন্ধকি স্বর্ণালংকার ফেরত নেই। মাদক রাখতে না  দেওয়ার জের ধরে  ১নং বিবাদী হুকুমে ৩নং বিবাদী ফালানি বেগমকে আমার বাড়িতে অনাধিকার প্রবেশ করে আরো ১ লাখ টাকা দাবি করে। দাবিকৃত টাকা না পেলে অভিযোগের বাদিনী ও তার ছেলেকে বড় রকমের ক্ষতিসাধন করবে বলে হুমকি প্রদান করা হয়। মাদক কারবারি কানা সোহাগ ও তার স্ত্রী ঝর্না বেগমের হুমকি দামকি কারনে বাদিনী ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতা ভূগছে। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য বন্দর থানার সুযোগ্য ওসি জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী প্রবাসী স্ত্রী ও তার পরিবারের সদস্যরা।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান