শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:১৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহার করায় গুড়িয়ে দিল দুটি প্রতিষ্ঠান
সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহার করায় গুড়িয়ে দিল দুটি প্রতিষ্ঠান
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্যআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

সোনারগাঁ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ সংযোগ নিয়ে গ্যাস ব্যবহারের দায়ের দুটি প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও কলাপাতা নামের বেকারীকে ২০হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর ভবনাথপুর ঢালাই কারখানা ও দত্তপাড়া এলাকায় চুনা কারখানায় অভিযান চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুনিম সোহানা। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিস্টিবিউশনের মেঘনা ঘাট অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিস্টিবিউশনের মেঘনা ঘাট অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুল ইসলাম জানান, সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকায় একটি চুনা কারখানা ও পৌর ভবনাথপুর এলাকায় ঢালাই কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে একটি চক্র ব্যবসা পরিচালনা করে আসছে। ওই চক্রটি প্রতিদিন ৮হাজার ১শ ৮০ঘনফুট অবৈধভাবে গ্যাস ব্যবহার করছেন। ফলে প্রতিমাসে সরকার মোটা অংকের রাজস্ব বঞ্চিত হচ্ছেন। কারখানা দুটির মালিক ঘটনাস্থলে না থাকার কারনে তাদের জেল জরিমানা করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, দুটি কারখানা গুড়িয়ে দেওয়ার পাশাপাশি কলাপাতা নামের একটি মিষ্টির কারখানাকে অবৈধ গ্যাস ব্যবহারের কারনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ৩শ ফুট পাইপ জব্দ করা হয়। এ অবৈধ গ্যাস বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানায়,অবৈধভাবে গড়ে উঠা কারখানাগুলোতে একের পর এক অভিযান পরিচালনা করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তা, কর্মচারী ও বিশেষ পেশার লোকজনের সহযোগিতায় মোটা অংকের টাকার বিনিময়ে পুনরায় অবৈধভাবে সংযোগ দেওয়া হয়। গুড়িয়ে দেওয়ার দুটি প্রতিষ্ঠানের সংযোগ একাধিকবার বিচ্ছিন্ন করা হয়। তবে আজকের অভিযান তৃতীয় দফায় করা হয়।

কলাপাতা মিষ্টি কারখানার মালিক মামুন শিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা অবৈধ গ্যাস ব্যবহার করেন না। তারপরও ভ্রাম্যমান আদালত তাদের জরিমানা করেছেন।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ