রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:১৮

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সানলাইফ ইনসিওরেন্স কোম্পানীর চেয়ারম্যানসহ ৭ পরিচালকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে সমন
সানলাইফ ইনসিওরেন্স কোম্পানীর চেয়ারম্যানসহ ৭ পরিচালকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে সমন
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্যআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
শহর   প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ২০৬জন গ্রাহকের অর্থ প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় সানলাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান ওয়াফি শফিক মেনাজ খান সহ প্রতিষ্ঠানটির আরও ৭ জন পরিচালকের বিরুদ্ধে সমন জারি করেছেন নারায়ণগঞ্জের একটি আদালত।

৩০ ডিসেম্বর মঙ্গলবার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোনারগাঁও আমলী আদালতের বিচারক মাইমানাহ আক্তার মনি আসামীদের বিরুদ্ধে সমন জারির আদেশ প্রদান করেন।

এর আগে প্রতিষ্ঠানটির সোনারগাঁও নয়াপুর শাখার এরিয়া ম্যানেজার সেলিম কবির বাদী হয়ে গত ৩১ জুলাই একই আদালতে চেয়ারম্যানসহ ১৬জনকে অভিযুক্ত করে একটি নালিশ দায়ের করেন। আদালত নালিশটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন নারায়ণগঞ্জ জেলাকে তদন্তের নির্দেশ দেন। যার পিটিশন মামলা নং ৩১০/২৫।

মামলায় বাদী অভিযোগ করেন- বাদী প্রতিষ্ঠানটির সোনারগাঁও নয়াপুর শাখার এরিয়া ম্যানেজার হিসেবে দায়িত্বপালনকালে ২০৬জন গ্রাহকের কাছ থেকে ৩৯,৫৪,৮২৯/- টাকা বীমা প্রিমিয়াম জমা করেন। কিন্তু গ্রাহকদের না জানিয়ে উক্ত শাখা কার্যালয়টি রাজধানী ঢাকার হেড অফিসে সংযুক্ত করা হয়। এদিকে বীমা প্রিমিয়ামের মেয়াদ শেষ হয়ে গেলেও ২০৬ জন গ্রাহকের পাওয়া বাবদ টাকা আটকা পড়ে যায় এবং সেই পাওনা দেই দিচ্ছি করে তালবাহানা শুরু করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সহ পরিচালকবৃন্দ। এরি মাঝে গ্রাহকেরা বাদীর উপর চাপ সৃষ্টি করতে থাকেন।

পরবর্তীতে গত ৩১ জুলাই সেলিম কবির বাদী হয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ওয়াফি শফিক মেনাজ খান সহ ১৬জনকে অভিযুক্ত করে আদালতে নালিশ দায়ের করেন। ওই নালিশটি তদন্ত করে পুলিশ আদালতে ৮জনের বিষয়ে সত্যতা পাওয়ার তথ্যসহ প্রতিবেদন দাখিল করেন। ৩০ ডিসেম্বর মঙ্গলবার শুনানি শেষে আদালতে ৮ জনকে পরবর্তী ধার্য্য তারিখ স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারির আদেশ দেন।

সমনপ্রাপ্ত বাকি আসামীরা হলেন- মোহাম্মদ সাজ্জাদুল করিম, সৈয়দ আলীউল আহাব, মো: ওয়ালিউল্লাহ খান, তানভীর ইয়াজদানী, রুবাইয়াত আহমেদ, মোহাম্মদ সোহরাব হোসেন ও কাজী আহমেদ সাবিহুজ্জামান।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাজহারুল ইসলাম রোকন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বিজ্ঞ আদালতে সানলাইফ ইনসিওয়েন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান সহ আরও ৭ জন পরিচালকের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের বিষয়টি দালিলিক প্রমাণসহ উপস্থাপন করেছি। আদালত সন্তুষ্ট হয়ে আসামীদের পরবর্তী ধার্য্য তারিখে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারির আদেশ দিয়েছেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ