শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:০৮

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে চালকে কুপিয়ে টাকা ও অটোগাড়ী ছিনতাই মামলায় মানিক গ্রেপ্তার 
বন্দরে চালকে কুপিয়ে টাকা ও অটোগাড়ী ছিনতাই মামলায় মানিক গ্রেপ্তার 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বন্দর প্রতিনিধি: বন্দরে চালকে কুপিয়ে নগদ টাকা ও অটোগাড়ী ছিনিয়ে  নেওয়ার মামলার সনিগ্ধ আসামী মানিক (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মানিক বন্দর থানার দক্ষিণ কলাবাগ খালপাড় এলাকার মনির হোসেন মিয়ার ছেলে। ধৃতকে মঙ্গলবার (৩০ ডিসেম্বর)  দুপুরে বন্দর থানার দায়েরকৃত ৩১(১২)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। গত সোমবার (২৯ ডিসেম্বর)  রাতে বন্দর রেললাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এর আগে গত রোববার (২৮ ডিসেম্বর) রাত সোয়া ৯টায় বন্দর থানার মনারবাড়ী ডিআর পেপার মিলস সংলগ্ন পাকা রাস্তার উপরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার কুশিয়ারা এলাকার মৃত দেলোয়ার হোসেন মিয়ার ছেলে অটোচালক রমজান হোসেন  নারায়ণগঞ্জ সদর থানা খানপুর বউ বাজার এলাকার চুন্নু মিয়ার মালিকানাধীন একটি লাল রংয়ের তিন চাকা বিশিষ্ট ব্যাটারী চালিত অটো গাড়ি ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করি। যাহার বর্তমান মূল্য ১,৫৫,০০০/- টাকা। প্রতি দিনের ন্যায় গত সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায়  গ্যারেজ হইতে উক্ত অটো গাড়ি নিয়ে কাজের উদ্দেশ্য বের হয়। পরে একই দিন রাত ৮টা ২০ মিনিটে  অটো চালক রমজান নারায়ণগঞ্জ সদর থানাধীন নবীগঞ্জ হাজীগঞ্জ) স্ট্যান্ডে অবস্থানকালে অজ্ঞাতনামা একজন  আমার গাড়ির নিকট অসিয়া সে বন্দর থানার তালতলা যাওয়ার জন্য বলে। ওই সময় অটো চালক অজ্ঞাত পেসেঞ্জারের সাথে কথা বলে ১১০-টাকা ভাড়া ঠিক করে  একই দিন রাত ৯টার সময় বন্দর থানার মনারবাড়ী ডিআর পেপার মিলস সংলগ্ন পাকা রাস্তার উপর পৌছামাত্র গাড়ীতে থাকা অজ্ঞাতনামা পেসেঞ্জার অটো চালক কে থামতে বলে। তার কথামত অটোচালক  গাড়ি থামাইলে উক্ত আসামী সহ পূর্ব হইতে ঘটনাস্থলে থাকা উপরোক্ত আসামীদ্বয় সহ তাদের সহযোগী অজ্ঞাতনামা আসামীরা অটোচালককে  গাড়ি হইতে জোর পূর্বক রাস্তার উপরে  নামিয়ে মারপিট শুরু করে। অজ্ঞাতনামা একজন আসামী তার নিকট থাকা চাকু দিয়ে অটোচালকের বাম ও ডান হাতের তালুতে পোচ মারিয়া রক্তাক্ত কাটা জখম করে। পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে ১নং আসামী শরীফ হোসেন  অটোচালকের পকেট থেকে নগদ ৯০০/- টাকা এবং ২নং আসামী অনিক অটোচালকের হাতে থাকা একটি Nokia বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ওই সময় অটোচালকের ডাকচিৎকারের শব্দ পেয়ে  স্থানীয় লোকজন আগাইয়া আসিলে তাদের সহায়তায় উপরোক্ত ১ ও ২নং আসামীদ্বয়কে আটক করি এবং তাদের সহযোগী অজ্ঞাতনামা আসামীরা দৌড়ে পালিয়ে যায়। উত্তেজিত জনতা আটক আটককৃত ছিনতাইকারীদের বেদম মারধর করে শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম করে। পরে এলাকাবাসী থানা পুলিশকে সংবাদ দিলে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আটককৃত ছিনতাইকারীদের পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ