বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫২

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি • দৃষ্টিজুড়ে || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বন্দর প্রতিনিধি: তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে  বন্দর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর)  এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করা হয়।
প্রেসক্লাবের সদস্যদের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি মামুন মিয়া ও সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ স্বাক্ষরিত শোক বার্তায় বলেন,  ৩০ ডিসেম্বর ভোর ৬ টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যুবরণ করেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
বেগম জিয়ার মৃত্যু জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে নেতৃবৃন্দ জানান,কিছু মানুষের মৃত্যু হয় না, কারণ তাদের আদর্শ,ত্যাগ ও বিপ্লবী স্বপ্নগুলো ছড়িয়ে পরে প্রজন্ম থেকে প্রজন্মের হৃদয়ে। তিনি ছিলেন কোটি  মানুষের মনে জন্ম নেওয়া এক অনন্ত মহাকাব্য ও ত্যাগের সর্বোচ্চ অনুপ্রেরণা।
দীর্ঘ আন্দোলন সংগ্রামে বেগম খালেদা জিয়ার  ভূমিকা জাতির কাছে অনুপ্রেরণা ও চির স্বরণীয় হয়ে থাকবে। তার প্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত  পরিবার ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান