মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৩৮

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ফতুল্লায় রাম দা নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরার প্রতিবাদ করায়  বোমা নিক্ষেপ 
ফতুল্লায় রাম দা নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরার প্রতিবাদ করায়  বোমা নিক্ষেপ 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
ফতুল্লা  প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় রাম দা নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরার প্রতিবাদ করায় ঘুমন্ত এক পরিবারের বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘরে ব্যাপক ভাঙচুর হলেও অল্পের জন্য প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে ঘুমন্ত পরিবারটি।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা পূর্ব মুসলিমপুর এলাকার শিরিন ভিলায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায়  পূর্ব মুসলিমপাড়া ইটালির বাড়ির ভাড়াটিয়া মিজানুর রহমানের ছেলে নাইম (৩৫) প্রকাশ্যে দেশীয় অস্ত্র রাম দা নিয়ে ঘোরাঘুরি করছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দা সেলিম মিয়া (৪০) বিষয়টির প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে নাইম হুমকি দিয়ে চলে যান।
পরে গভীর রাতে নাইম ও তার ভাই রোমানসহ (৩০)  অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে সঙ্গে নিয়ে সেলিম মিয়ার ঘরে দুটি হাত বোমা নিক্ষেপ করে। বোমার বিস্ফোরণে বাড়ির থাই গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘরের আসবাবপত্র ভেঙে ছিন্নভিন্ন হয়ে যায়।
ঘটনার সময় সেলিম মিয়া, তার স্ত্রী ও তাদের শিশু কন্যা একই ঘরে ঘুমিয়ে ছিলেন। বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায় এবং ঘর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আতঙ্কে তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর নাইম বাড়ির নিচে দাঁড়িয়ে উচ্চস্বরে সেলিম মিয়াকে গালিগালাজ করে এবং হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ফতুল্ল মডেল থানার পরিদর্শক (ওসি) আব্দুল মান্নান জানান, সংবাদ পেয়ে তিনি রাতেই ঘটনাস্থলে যান। তিনি জানান, পূর্ব পারিবারিক দ্ধন্ধের জের ধরে তাদের মধ্যে সন্ধ্যার দিকে কথা কাটাকাটি হয়। পরে নাঈম রামদা নিয়ে সেলিম মিয়ার বাসার সামনে এসে দাড়িয়ে থেকে আবার চলে যায় । পরবর্তীতে মধ্যরাতে লাল কস্টটেপ মোড়ানো বোমা সদৃশ্য পটকার বিস্ফোরন ঘটায়। পুলিশ রাতেই নাঈম কে গ্রেফতার করার জন্য অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি। এবিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক