শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৪৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা: প্রধান অভিযুক্ত সহ গ্রেপ্তার ২
এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা: প্রধান অভিযুক্ত সহ গ্রেপ্তার ২
  আরো খবর || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
ফতুল্লা  প্রতিনিধি
নারায়ণগঞ্জ–৪ আসনের এনসিপি মনোনীত এমপি পদপ্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত সহ দুজবকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ ও পুলিশ।
বুধবার দিবাগত রাতে কাশিপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, হামলক চেষ্টার প্রধান অভিযুক্ত মারুফ হাসান (২২) এবং তার সহযোগী বাক্কা আলামিন (২৪)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাত তিনটার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, রাত সাড়ে ১২ টায় বাক্কা আলামিনকে কাশিপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে গাইবান্ধা সদরের সিদ্দিকের ছেলে। কাশিপুরে একটি ভাড়াবাসায় থাকতেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে রাত ২ টায় র‍্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের আভিযানিক দল ফতুল্লা থানার চর কাশিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মারুফ হাসানকে গ্রেপ্তার করে। মারুফ কাশিপুর ইউনিয়নের মৃত আইয়ুব আলীর ছেলে।
উভয় আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে এবং কার নির্দেশে তারা এই ঘটনা ঘটিয়েছে, বিস্তারিত তদন্তের পর জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে হামলা চেষ্টার ঘটনায় এমপি প্রার্থী আব্দুল্লাহ আল আমিন ফতুল্লা মডেল থানায় এজাহার দায়ের করেছেন।
গত  ১৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে কাশিপুর ইউনিয়নের বাশমুলি এলাকায় যান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। এ সময় অপরিচিত এক যুবক সঙ্গে থাকা নেতাকর্মীদের সঙ্গে মিশে তাকে অনুসরণ করতে থাকে। বিষয়টি টের পেয়ে নেতাকর্মীরা মারুফকে আটক করে এবং তার কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করেন।
এসময় মারুফ আক্রমনের চেষ্টা করলে তাকে থামাতে গিয়ে এনসিপির দুই সদস্য আহত হয়। স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দিলে মারুফকে উদ্ধারে দেশীয় অস্ত্র ও দলবল নিয়ে হাজির হয় বাক্কা আলামিন। এরপর মারুফকে ছাড়িয়ে নিয়ে যায় তারা। আশেপাশের লোকজন এগিয়ে এসে এমপি প্রার্থীকে নিরাপদে সরিয়ে নিয়ে আসে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত