শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৪৮

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     কোন বিশৃঙ্খলা বরদাশত করবো না : জেলা রিটার্নিং কর্মকর্তা 
কোন বিশৃঙ্খলা বরদাশত করবো না : জেলা রিটার্নিং কর্মকর্তা 
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বলেছেন, আপনারা সকলে আমাদের চোখে সমান। দুর্বল ও সবল বলে আমাদের চোখে কিছু নেই। আমাদের কাছে সকল প্রার্থী এক সমান।
সোমবার (২৬ জানুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীকে নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রচারণা, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং আচরণবিধি প্রতিপালন নিয়ে আলোচনা করা হয়।
রিটার্নিং কর্মকর্তা বলেন, আপনাদের অভিযোগ থাকলে ম্যাজিস্ট্রেটকে জানাবেন। তার পক্ষে সম্ভব হলে তাৎক্ষণিক ব্যাবস্থা নেয়া হবে। আপনাদের প্রতিটি আসনে একজন করে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির সদস্য যিনি একজন বিচারক, তাদের দায়িত্ব দেয়া হয়েছে। তারা ইতিমধ্যে জানিয়েছে লিখিত অভিযোগ জানাতে। যদি কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে আপনারা লিখিত অভিযোগ করবেন। ঘটনা ঘটে গেলে যে ব্যাবস্থা নেয়া হবে না এমন না। আপনারা অভিযোগ করবেন।
নির্বাচনী আইন লঙ্ঘন করে নির্বাচিত হয়ে গেলেও এটা প্রমানিত হলে সেই পদ বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। আমরা এই সব আইন প্রয়োগ করে একটি গণতান্ত্রিক গ্রহনযোগ্য নির্বাচন আমরা করতে চাই।
আমরা প্রয়োজনে সকল আইন প্রয়োগ করবো। যিনি নির্বাচন করবেন তিনি যেন সকলের প্রতি সহনশীল আচরণ করেন। আমরা কোন বিশৃঙ্খলা বরদাশত করবো না।
প্রার্থী একা অথবা নির্বাচনী এজেন্ট নিয়ে ঢুকবেন। এখানে প্রচারণা বা ভোট চাইতে পারবেন না। আপনি ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন।
তিনি আরো বলেন, আপনাদের আপত্তি থাকলে অভিযোগ থাকলে আপনারা জানাবেন। নিজেরা এগুলো সমাধান করতে যাইয়েন না। এতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আপনারা অভিযোগ দিবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাবস্থা নিবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আসাদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন আড়াইহাজারের আর্মি ক্যাম্পের অধিনায়ক  লে. কর্ণেল যুবায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসমিন আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, আনসার ভিডিপির জেলা কমান্ডেন কানিজ ফারজানা শান্তা প্রমূখ।
সভায় বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ, স্বতন্ত্র আতাউর রহমান আঙ্গুর ও জামায়াত প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা সহ ৭ জন প্রার্থী উপস্থিত ছিলেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ