মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৪৭

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজারে জামায়াতের মিছিলে হামলা, আহত ৮
আড়াইহাজারে জামায়াতের মিছিলে হামলা, আহত ৮
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতিআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

আড়াইহাজার প্রতিনিধি
আড়াইহাজারে জামায়াতের মিছিলে বিএনপির নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লার চর এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় আহত আড়াইহাজার পৌর শিবির সভাপতি মেহেদী হাসান অর্ণব(২৮), আড়াইহাজার উপজেলা সভাপতি মিরাজ মাহমুদ(২৪), শিবির কর্মী শাফিন আহমেদ(২৩) ও জামায়াত কর্মী আব্বাস আল মাহমুদকে (৪৭)সহ ৭জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নারয়নগঞ্জ -২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা পরুষ এবং মহিলা নেতা কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারনা কালে গোপালদী পৌরসভার বড় মোল্লারচর পৌছালে স্থানীয় বিএনপি নেতাকর্মীগন বাধা দিলে উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি, হাতাহাতি এবং মারামারির ঘটনা ঘটে। এতে জামায়াতের ৭ জন এবং বিএনপির ১ জন আহত হয়।
উপজেলা জামায়াতের দক্ষিণের আমির মাওলানা হাদিউল ইসলাম জানান, মোল্লারচর গ্রামে আমাদের নারী কর্মীরা গনসংযোগে গেলে ওই গ্রামের বিএনপির কর্মী মোরশেদ তাদের বাধাঁ দেয়। খবর পেয়ে আমাদের প্রার্থী ইলিয়াছ মোল্লাসহ নেতা কর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের উপরও হামলা করা হয়।
বিএনপি কর্মী মোরশেদ বলেন, আমরা জামায়াতের নেতা কর্মীদের উপর হামলা করেনি। তারাই আগে আমাকে মাইরপিট করেছে। এতে হাতাহাতির ঘটনা ঘটে। তেমন কিছু হয়নি।
আড়াইহাজার থানার ওসি মো: আলাউদ্দিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় নিন্দা জানিয়ে জামায়াত প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা বলেন, এই ধরণের ঘটনা কাম্য নয়। আমরা প্রশাসনের নিকট এই বিচার চাই।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক