শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:২২

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     পলাতক আজমেররী ওসমানের সহযোগী  পাভেল অস্ত্রসহ গ্রেফতার 
পলাতক আজমেররী ওসমানের সহযোগী  পাভেল অস্ত্রসহ গ্রেফতার 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
ফতুল্লা প্রতিনিধি
বিদেশে পলাতক সাবেক সাংসদ শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের সহযোগী হিসেবে পরিচিত সন্ত্রাসী মাইনুল ইসলাম পাভেল (৩৪) কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়ে।
গ্রেপ্তারকৃত মাইনুল ইসলাম পাভেল ফতুল্লা থানার শাসনগাঁও এলাকার মৃত ইউনুস মিয়ার পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে  অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামানের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নানের নেতৃত্বে  উপ-পরিদর্শক (এসআই) আশিষ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হামিদ সঙ্গীয় ফোর্সসহ শাসনগাঁও এলাকায় মাইনুল ইসলাম পাভেলের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে তাকে গ্রেপ্তার করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কোমরে লুকানো অবস্থায় একটি বিদেশি তৈরি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত মাইনুল ইসলাম পাভেল নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের পুত্র এবং বর্তমানে বিদেশে পলাতক শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, বিগত সরকারের শাসনামলে সে আজমেরী ওসমানের ছত্রচ্ছায়ায় বিসিক শিল্পাঞ্চলসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান,
“গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তার বিরুদ্ধে পূর্বের কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না—সেসব বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ