শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫১

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     টাকা দেওয়ার ভিডিও প্রচার করায় সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার, জমিয়তের বিরুদ্ধে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ
টাকা দেওয়ার ভিডিও প্রচার করায় সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার, জমিয়তের বিরুদ্ধে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনে জমিয়তের প্রার্থী মনির হোসাইন কাসেমীর শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের নগদ টাকা প্রদানের ভিডিও ভাইরালের পর গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিকার চেয়ে জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করা হয়েছে। নারায়ণগঞ্জের নিউজ পোর্টাল নিউজ নারায়ণগঞ্জ এর স্টাফ রিপোর্টার শাহজাহান দোলন ২ ফেব্রুয়ারী ওই লিখিত আবেদনটি করেন।
এতে তিনি উল্লেখ করেন, ৩১ জানুয়ারী নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলায় লিটল জিনিয়াস নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার বিতরণীতে উপস্থিত হয়ে জমিয়তে ওলামা ইসলামীর প্রার্থী মনির হোসাইন কাসেমীর নগদ টাকা বিতরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরেই নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল পেজে ওই সম্পর্কিত একটি ভিডিও আপলোড হয়। কিছু সময়ে পরে বাংলাদেশের মূলধারার সকল গণমাধ্যমও একই ভিডিও প্রচার করে। পরবর্তীতে নির্বাচন অফিস সূত্রে জানা যায় সেদিন বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের নেতৃত্বে স্কুলে অভিযানে ক দেড় লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পরদিন ১ ফেব্রুয়ারী সকালে মনির হোসাইন কাসেমীর ছবি সম্বলিত একটি পেজ যেটার ঠিকানা বারিধারার তার মাদ্রাসার ঠিকানা দেওয়া সেখানে ভিডিও কনটেন্ট আপলোড হয় যেখানে নিউজ নারায়ণগঞ্জের লগো ও প্রতিষ্ঠানে কর্মরতদের বিকৃত ছবি ব্যবহার করা হয়। ভিডিও কনটেন্টে মনির কাসেমীর টাকা বিতরণের বিষয়টিকে ‘অসত্য’ মন্তব্য করে জেলা প্রশাসনের অভিযান ও জরিমানার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এছাড়াও তার আরো একটি আইডিতেও একই ভিডিও প্রচার করা হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির বলেন, এ ঘটনায় কিছুক্ষণ আগে একটি অভিযোগপত্র পেয়েছি। আমরা তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ