বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫২

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     জনগণের মত আমিও দু্র্ভোগের শিকার : কালাম
জনগণের মত আমিও দু্র্ভোগের শিকার : কালাম
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

বন্দর প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম বলেছেন, আজ গণসংযোগ গণজোয়ার হয়ে গেছে। এটাই প্রমাণ করে ধানের শীষ মার্কা জনগণের ধন। আমরা অবশ্যই বিজয়ী হবো। আমি এলাকার অধিবাসী। জনগণের মত আমিও দু্র্ভোগের শিকার। আমরা পরিকল্পনা করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো

সোমবার (২ জানুয়ারি) বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, ধানের শীষ মার্কা আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের। তিনি বাংলাদেশ বিনির্মানে ৩১ দফা ঘোষণা করেছেন। এর মধ্যে জাতীয় ও স্থানীয় পর্যায়ের উন্নয়নের কথা বলা আছে। আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে এগুলো বাস্তবায়ন করতে সক্ষম হবো। এটা আমাদের দৃঢ় বিশ্বাস।

তিনি আরও বলেন, আমার নারায়ণগঞ্জ-৫ আসনের ভোটারদের কাছে আমি কৃতজ্ঞ। ভোটাররা আমাকে ইতিমধ্যে তিনবার নির্বাচিত করেছে। আমি আশা রাখি তারা আমাকে চতুর্থবারের মত নির্বাচিত করবে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাজহারুল ইসলাম হিরন, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল প্রমুখ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান