বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫২

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ 
বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ 
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
বন্দর প্রতিনিধ: বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  উপজেলা নির্বাহী অফিসারের  ড্রাইভার মোশারফের সন্ত্রাসী হামলায় উপজেলা চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন(৫৫) জখম হয়েছে । স্থানীয়রা আহতকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেছে।
গত  মঙ্গলবার ( ২৪ ফেব্রুয়ারী) বিকেলে বন্দর উপজেলা প্রধান ফটকের সামনে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে,গত ক’দিন পূর্বে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের ডিউটি শেষে ফিরে এসে বন্দর উপজেলা কার্যালয়ে নির্বাহী অফিসারের গাড়ির ব্রেক প্যাডেলকে কেন্দ্র করে ড্রাইভার আবুল হোসেনের সাথে ইএনওর ড্রাইভার মোশারফ মিয়ার সাথে বাকবিতন্ড হয়। এর জের ধরে  গত মঙ্গলবার বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকারের গাড়ির ড্রাইভার মোশারফ মিয়া  উপজেলা চেয়ারম্যানের ড্রাইভার আবুল মিয়াকে অকথ্য ভাষায় গালমন্দ করে। এক পর্যায়ে ড্রাইভার আবুল মিয়াকে কিল ঘুষি মেরে রক্তাক্ত জখম করে প্রান নাশের হুমকি দেয় বদমেজাজী ড্রাইভার মোশারফ হোসেন। আহত আবুল হোসেনের চিৎকারে আশপাশের সহকর্মীরা তাকে দ্রুত বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এ ঘটনায়  বন্দর উপজেলা পরিষদের  নির্বাহী কর্মকর্তা  শিবানী সরকার
উভয় ড্রাইভারকে সরকারী কর্মচারী আচরন বিধি লংঘনের দায়ে শোকজ করেন। এবং ৩ কার্য দিবসের মধ্যে উভয়কেই কারন দর্শানোর জন্য নোটিশ প্রদান করেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান