শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫০

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাঈম মিয়া হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার কয়েক’শ নারী পুরুষ অংশ নেন। মানবন্ধন কর্মসূচিতে নাঈম হত্যাকান্ডে জড়িতদের দ্রæত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সোনারগাঁ উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, নিহত নাঈমের ভাই, নাইমুল ইসলাম, নাসিমুল ইসলাম, বোন কনা ও রেখা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
জানা যায়,উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের আব্দুল হেকিমের ছেলে মো. নাঈম মিয়া গত রোববার রাত ৮টার দিকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রাত নয়টার দিকে বাড়ির পাশে একটি ক্ষেতে বস্তাবন্দি অবস্থায় নাঈমের দেহ পড়ে থাকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এঘটনায় পরদিন সোমবার সকালে সোনারগাঁ থানায় নিহতের বড় ভাই নাসিমুল ইসলাম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।

মানববন্ধনে নিহতের বড় ভাই নাসিমুল ইসলাম বলেন, তার ভাইকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে কসাইয়ের মতো কুপিয়ে হত্যা করা হয়েছে। সে কারো ক্ষতি করেনি। এ হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন।
মানববন্ধনে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান বলেন, পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। দ্রæত সময়ের মধ্যে হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে চার্জশিট দাখিলের দাবি জানিয়েছন।
সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মো. রাশেদুল হাসান খাঁন জানান, নাঈম হত্যকান্ডের ঘটনায় আবুল হোসেন নামের গ্রেপ্তার করা হয়েছে। ৫দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানোর পর তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে আসল রহস্য উদঘাটনের চেষ্টা করা হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ