মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৩৯

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

শহর প্রতিনিধি
আসন্ন ঈদকে সামনে রেখে সড়ক, নৌপথে নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএর নির্মাণাধীন ভবন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চাঁদাবাজির নির্দিষ্ট তথ্য পেলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। সাংবাদিকরা অনেক সময় বড় গোয়েন্দার ভূমিকা রাখেন—আপনারা তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন।

শেখ রবিউল আলম বলেন, অন্য যে কোনো সময়ের চেয়ে ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ভাড়া বাড়বে না। বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ট্রাফিক বিভাগ, কোস্টগার্ড, নৌ পুলিশ, আনসার সবাই মাঠে থাকবে। যাত্রীদের নিরাপদ ও স্বস্তির যাত্রা নিশ্চিত করা হবে। চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। গণমাধ্যমকেও অনুসন্ধানী তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আশা প্রকাশ করেন, এবার ঈদযাত্রা হবে আরও স্বস্তিদায়ক ও নিরাপদ। অনিয়ম ও কৃত্রিম সংকট সৃষ্টির যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলেও জানান তিনি। এ ছাড়া নদীপথে দূষণ ও চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা নারায়ণগঞ্জ ডাবল লাইন প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেন তিনি।
এদিন বাজারে নিত্যপণ্যের অস্থিরতার পেছনে লাইটারেজ জাহাজে পণ্য মজুতের অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট টার্মিনাল এলাকা পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, লাইটার জাহাজে নির্ধারিত সময়ে মালামাল খালাস না করে গম স্টোর করে রাখা হয়েছে—এমন তথ্য আমরা পেয়েছি। এতে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট তৈরি হতে পারে। আমরা কিছু প্রমাণ পেয়েছি। আইনভঙ্গের বিষয় থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, টার্মিনালের একটি প্রকল্প বন্ধ আছে। আমরা নিজস্ব অর্থায়নে প্রয়োজনীয় কাজ করে সেটিকে ফাংশনাল করার চেষ্টা করছি।
এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, নৌপরিবহন সচিব ড. নুরুন নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়াল এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক