রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:১০

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

শহর  প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন হাসপাতালের এক নার্স।মালবাহী ট্রাকের ধাক্কায় স্বামীর মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নারীর।
নিহতের নাম রিতা হালদার (৪৭)।তিনি ঢাকা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় উপজেলার নবীগঞ্জ  বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়,দুর্ঘটনায় নিহত নার্সের গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝড়া উপজেলার কাঠিরা গ্রামে। তার স্বামী খোকন বাড়ৈ ‘ঢাকা লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল’ নামক এনজিও’র ফিল্ড সুপারভাইজার হিসেবে কর্মরত রয়েছেন।খ্রিষ্টান সম্প্রদায়ের এই দম্পতি নবীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন হাবিব মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকেন।

নিহতের স্বামী খোকন বাড়ৈ জানান,গত বৃহস্পতিবার নিজ কর্মস্থল থেকে স্বামীর কাছে বেড়াতে এসেছিলেন নার্স রিতা।শনিবার সকালে স্ত্রীকে পৌঁছে দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে মদনপুর যাওয়ার পথে নবীগঞ্জ বাসস্ট্যান্ডে পৌঁছালে পেছন থেকে একটি সিমেন্ট ভর্তি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এসময় দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। স্বামী খোকন বাড়ৈ প্রাণে বেঁচে গেলেও স্ত্রী রিতা হালদার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে, থানার উপ পরিদর্শক ফারুক জানান, নিহত রিতা হালদারের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।ঘাতক ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে।তবে চালক এবং হেলপার পলাতক রয়েছে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ