বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫১

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     লাঙ্গলবন্দ স্নানে যাওয়ার হল না লতা রানীর
লাঙ্গলবন্দ স্নানে যাওয়ার হল না লতা রানীর
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

শহর  প্রতিনিধি
লাঙ্গলবন্দ স্নানে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় ঢাকা-নারায়নগঞ্জ লিং রোডে যাত্রীবাহী বাসের চাপায় লতা রানী মন্ডল (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় ফতুল্লা ফতুল্লায় রামারবাগ রিয়া গোপ ষ্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এঘটনা ঘটে।

নিহত লতা রানী মন্ডল ফতুল্লার পিলকুনি এলাকার সুখ রঞ্জন মন্ডলের স্ত্রী।

নিহত লতা রানীর ভাতিজা শিপলু জানান, লাঙ্গলবন্দ স্নান উৎসবে যাওয়ার জন্য ভোর ছয়টার দিকে কাকা সুখ রঞ্জন মন্ডল এবং কাকী লতা রানী মন্ডল বাসা থেকে বের হয়। পরে ভোর সকাল সাতটার দিকে তার জানতে পারেন যে তার কাকা এবং কাকী সড়ক দূর্ঘটনার শিকার হয়েছেন। পরবর্তীতে বাসা থেকে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে জানতে পারেন তার কাকী মারা গেছেন এবং কাকা আহতবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে তিনি বর্তমানে বাসায় রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টায় রিয়াগোপ ষ্টেডিয়ামের সামনে দিয়ে রাস্তাপাড়াপাড়ের সময় বেপরোয়া গতিতে কুষ্টিয়া থেকে চালিয়ে আসা শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৫৭৫৩) লতা রানী মন্ডলকে চাপা দেয়। এরপর বাসটি সামনে থাকা আরেকটি কভার্ডভ্যানে ধাক্কা দেয়। এতে শ্যামলী পরিবহনের বাসটি সামনের অংশ ও জানালা ভেঙ্গে যায়। তখন আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় লতা রানী মন্ডলকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ওইসময় বাস রেখে চালক হেলপাড় পালিয়ে যায়।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত লতা রানীর লাশ ঢাকা মেডিকেলের মর্গে আছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন আছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান