বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫০

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     পাওনা টাকা না পেয়ে ৯ মাসের শিশুকে অপহরণ :রূপগঞ্জে দম্পতি আটক
পাওনা টাকা না পেয়ে ৯ মাসের শিশুকে অপহরণ :রূপগঞ্জে দম্পতি আটক
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

রূপগঞ্জ  প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ৯ মাস বয়সী এক শিশুকে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে রূপগগঞ্জ উপজেলার বাগবেড় সিটি মার্কেট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে কাঞ্চন কৃষ্ণনগর এলাকার বাসিন্দা জলিল মিয়া একই এলাকার আশরাফুলের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন। এর মধ্যে দুই মাস আগে ২৫ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা পরিশোধে বিলম্ব হওয়ায় উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।
অভিযোগ রয়েছে, এই বিরোধের জের ধরেই বৃহস্পতিবার দুপুরে আশরাফুল(৩৫) ও তার স্ত্রী সোনিয়া(৩০) মিলে জলিল মিয়ার ৯ মাস বয়সী শিশুপুত্র ওয়াসিককে তার নানার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে বিকেলে রূপগঞ্জের বাগবেড় সিটি মার্কেট এলাকায় একটি বিকাশ নম্বরে বাকি ২৫ হাজার টাকা পাঠাতে বলা হয়। টাকা না দিলে শিশুটিকে ফেরত দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।
ঘটনার একপর্যায়ে বিকাশ দোকানদারের সন্দেহ হলে তিনি বিষয়টি স্থানীয়দের অবহিত করেন। পরে স্থানীয় জনতা সোনিয়াকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় আশরাফুল কৌশলে পালিয়ে গেলেও পরবর্তীতে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়। এ ঘটনায় শিশুটির মা ঝর্ণা বেগম রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, পাওনা টাকাকে কেন্দ্র করে অপহরণের এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান