শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫০

নারায়ণগঞ্জ  শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে ভিক্ষুক নারীকে ধর্ষনের চেষ্টার ঘটনায় লম্পট রিপন গ্রেপ্তার 
বন্দরে ভিক্ষুক নারীকে ধর্ষনের চেষ্টার ঘটনায় লম্পট রিপন গ্রেপ্তার 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬

বন্দর প্রতিনিধি: স্বামী পরিত্যক্ত  মধ্যবয়সী  এক নারী ভিক্ষুক (৩৫)কে জোর পূর্বক ধর্ষনের চেষ্টার ঘটনায় রিপন (৬০) নামে এক লম্পট বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বৃদ্ধ রিপন মিয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন  বন্দর থানার ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন ধরে দড়ি সোনাকান্দা এলাকায়  আব্দুল মোতালেব মিয়ার বাড়িতে  ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। এ ব্যাপারে ভুক্তভোগী ভিক্ষুক নারী বাদী হয়ে শনিবার (২৮ মার্চ) সকালে গ্রেপ্তারকৃত লম্পট বৃদ্ধকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪৫(৩)২৬। গত শুক্রবার (২৭ মার্চ) রাতে বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে উল্লেখিত মামলায় শনিবার (২৮ মার্চ)  দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (২৭ মার্চ) রাত ২টা ২০ মিনিটে বন্দর থানার দড়ি সোনাকান্দাস্থ আব্দুল মোতালেব মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, স্বামী পরিত্যক্ত ভিক্ষুক নারী ও লম্পট রিপন মিয়া ও তার পরিবার দীর্ঘ দিন ধরে বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকায় আব্দুল মোতালেব মিয়ার বাড়িতে ভাড়াটিয়া বাড়িতে পৃথক রুম  নিয়ে  বসবাস করে আসছিল। ভিক্ষুক নারী স্বামী না থাকার কারনে প্রায় সময় লম্পট রিপন মিয়া কুপ্রস্তাব দিয়ে আসছিল। এর ধারাবাহিকতা গত শুক্রবার রাতে ভিক্ষুক নারীপ্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হলে ওই সময় লম্পট রিপন মিয়া কৌশলে ভিক্ষুক নারী ঘরে অনাধিকার প্রবেশ করে। ওই সময় ভিক্ষুক নারী ঘরে আসার কারন জানতে চাইলে ওই সময় লম্পট রিপন মিয়া ভিক্ষুক নারীকে ধাক্কা দিয়ে বিছানায় মধ্যে ফেলে দিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। পরে ভিক্ষুক নারী ডাক চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় লম্পট রিপন মিয়া কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে ভুক্তভোগী ভিক্ষুক নারী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ গত শুক্রবার রাতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে লম্পট রিপনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম