শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫১

নারায়ণগঞ্জ  শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জের যানজট ও ফুটপাত মুক্ত করার ঘোষনা : প্রশাসকের
নারায়ণগঞ্জের যানজট ও ফুটপাত মুক্ত করার ঘোষনা : প্রশাসকের
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬

শহর  প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের দীর্ঘ দিনের যানজট ও ফুটপাত মুক্ত করার ঘোষনা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খাম।

শনিবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সময় এ ঘোষনা দেন।

এসময় গণমাধ্যম কর্মীরা হকার ও যানজট সমস্যার সমাধানে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।
এর জবাবে প্রশাসক বলেন, ‘শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে সরকার উচ্চপর্যায় থেকে নির্দেশনা রয়েছে। তবে গত ১৫ বছরেও যানজট সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এবার হকার ও অটোরিকশা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেয়া হবে।’
প্রধান সড়ক থেকে হকার উচ্ছেদ এবং অটোরিকশা নিয়ন্ত্রণে পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে লাইসেন্সপ্রাপ্ত অটোর সংখ্যা বাস্তবতার তুলনায় অনেক বেশি। এ খাতে সিন্ডিকেট ভেঙে দেয়া হবে। নির্দিষ্ট সড়ক ও এলাকায় ভিন্ন রঙের রিকশা চালু, ডিজিটাল নাম্বার প্লেট এবং চালকদের জন্য পরিচয়পত্র চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। এছাড়া নির্দিষ্ট এলাকার রিকশা অন্য এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণে চেকপোস্ট বসানো হবে।’
হকারদের বিষয়ে তিনি বলেন, ‘যারা সিটির বাসিন্দা তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এছাড়া যানজট কমাতে বাপ্পি চত্বর থেকে আদালত প্রাঙ্গণ পর্যন্ত ‘টাউন সার্ভিস’ চালুর পরিকল্পনা রয়েছে, যেখানে ভাড়া নির্ধারণ করা হবে ১০ টাকা। এ প্রকল্প দ্রুত পরীক্ষামূলকভাবে চালু করা হবে।’
সভায় তিনি আরও জানান, এ কার্যক্রমে কোনো ধরনের বাধা সহ্য করা হবে না—দলীয় বা বিরোধী যেই হোক না কেন, আইন প্রয়োগে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
এ সভায় বিভিন্ন গণমাধ্যমের নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম