বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৪

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ফতুল্লায় পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
ফতুল্লায় পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬

ফতুল্লা  প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (৩০ মার্চ ) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে ফতুল্লা থানাধীন লামারবাগ এলাকায়, ফতুল্লা স্টেডিয়ামের দক্ষিণ-পশ্চিম পাশে রয়েল গার্মেন্টসের সামনে পাকা রাস্তার উপর এসব অস্ত্র পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দা ফারুক মাতবর বিষয়টি লক্ষ্য করে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করেন।

সংবাদ পেয়ে এসআই (নিঃ) কাজী ফেরদাউস সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন ফারুক মাতবর ও হাজী আবুল হোসেন। তাদের সম্মুখে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

পরে এসআই কাজী ফেরদাউস উদ্ধারকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দতালিকার মাধ্যমে জব্দ করেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির উৎস সম্পর্কে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং তথ্য উদঘাটন সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান