শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৫৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     জাঁকজমকপূর্ণ আয়োজনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
জাঁকজমকপূর্ণ আয়োজনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  সর্বশেষপ্রধান সংবাদবিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

শহর প্রতিনিধি

শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা জোরদারে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে দিনব্যাপী মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ মার্চ (মঙ্গলবার)সকাল ৮টায় জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাস্টার প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
এ সময় তিনি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। প্যারেডে জেলার বিভিন্ন ইউনিটের সকল স্তরের পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। পুলিশ সুপার সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


পরে সকাল ১০টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয় মাসিক কল্যাণ সভা। সভায় বিভিন্ন ইউনিটের ইনচার্জরা তাদের অধীনস্থ সদস্যদের সমস্যা, সুযোগ-সুবিধা ও করণীয় বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার তা গুরুত্বসহকারে শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত হলেই বাহিনীর কর্মদক্ষতা ও সেবার মান আরও উন্নত হবে।


সভায় জেলার বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। ক্লু-লেস মামলা ডিটেকশন শ্রেষ্ঠ জেলা গোয়েন্দা নারায়ণগঞ্জে কর্মরত এসআই(নিঃ)এমএম আব্দুল আজিজ,এসআই শরিফুল হাসান ক্লু-লেস মামলা ডিটেকশন এর জন্য রূপগঞ্জ থানায় কর্মরত এসআই মোঃ নাজিম উদ্দিন, ক্লু-লেস মামলা ডিটেকশন এর শ্রেষ্ঠ এসআই হিসেবে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ বজলুর রহমান এবং শ্রেষ্ঠ এএসআই হিসেবে ফতুল্লা থানার এএসআই আবুল কালাম আজাদ সম্মাননা লাভ করেন। এছাড়া মাদক ও অস্ত্র উদ্ধার, ক্লু-লেস মামলা উদ্ঘাটনসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে কৃতিত্ব দেখানো একাধিক কর্মকর্তা পুরস্কৃত হন।
বিশেষ করে দায়িত্ব পালনকালে ভুয়া পুলিশ পরিচয়দানকারীকে হাতেনাতে আটক, বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার এবং হারানো ৭৪টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট ফিরিয়ে দেওয়ার মতো উল্লেখযোগ্য সাফল্যের জন্য সংশ্লিষ্ট টিমগুলোকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। এতে ট্রাফিক শাখা ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যদের ভূমিকা প্রশংসিত হয়।

দুপুর ১২টায় অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সাম্প্রতিক সময়ের বিভিন্ন মামলার অগ্রগতি ও তদন্ত কার্যক্রম তুলে ধরেন।

সভায় অপরাধ দমন, মামলার দ্রুত নিষ্পত্তি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে প্রয়োজনীয় কৌশল ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভাগুলোতে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে সকল সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল স্তরের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত