বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৩

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     কদম রসুল কলেজের শিক্ষার্থীদের ভর্তিতে অনিয়ম
কদম রসুল কলেজের শিক্ষার্থীদের ভর্তিতে অনিয়ম
  সর্বশেষ • প্রধান সংবাদ • ‌শিক্ষা ও ক্যাম্পাস || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

বন্দর প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার সরকারি কদম রসুল কলেজের একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী দুই বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি না করলেও ছয়টি বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থী অভিভাবক এবং স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে অভিভাবক ও স্থানীয় জনগণ জানান, বর্তমান শিক্ষা ব্যবস্থায় একাদশ শ্রেণী থেকে দুই বিষয়ে অনুত্তীর্ণ হলে তাকে দ্বাদশ শ্রেণীতে ভর্তি করা হবে না বলে নিয়ম চালু আছে। সেই দাবির উপর ভিত্তি করেই যারা দুই বিষয়ে অনুত্তীর্ণ হয়েছে কলেজ কর্তৃপক্ষ তাদেরকে দ্বাদশ শ্রেণীতে ভর্তি করেনি। কিন্তু খুবই আশ্চর্যের বিষয় হলো যারা ছয় বিষয়ে অনুউত্তীর্ণ হয়েছে এমন কিছু শিক্ষার্থীকেও টাকার বিনিময়ে দ্বাদশ শ্রেণীতে ভর্তি করা হয়েছে। আমাদের কাছে সে ধরনের শিক্ষার্থীদের ভর্তির রিসিপ্টও প্রমাণ হিসেবে রয়েছে। আমরা এ ধরনের নিয়ম বহির্ভূত ও নেক্কারজনক কাজের বিচার চাই।

এই বিষয়ে জানতে চাইলে সরকারি কদম রসুল কলেজের অধ্যক্ষা রওশন আখতার বলেন, আমি ছুটিতে ছিলাম। তাই এমন ধরনের কোন ঘটনা ঘটে থাকলেও আমি তা জানি না। আপনাদের কাছে কোন প্রমাণ থাকলে আমাকে প্রমান দেখান।

এই বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান বলেন, এই ধরনের কোন ঘটনার খবর আমার জানা নেই। বিষয়টির খোঁজখবর নিয়ে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান