বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৩

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     লাইসেন্সবিহীনভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা
লাইসেন্সবিহীনভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা
  সর্বশেষ • প্রধান সংবাদ • স্বাস্থ্য ও চিকিৎসা || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলায় লাইসেন্সবিহীনভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদানের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে দেড় লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার, ২ এপ্রিল) নবাব সলিমুল্লাহ রোড ও আমলাপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ‘পপুলার মেডিকেল সার্ভিসেস’ ও ‘মিতু ক্লিনিক’-এ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, প্রতিষ্ঠান দুটি লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করছিল। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান, অতিরিক্ত মূল্যে সেবা গ্রহণ, পর্যাপ্ত চিকিৎসক ও টেকনিশিয়ানের অভাবসহ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নানা কার্যক্রম চালিয়ে আসছিল।

এসব অপরাধে সংশ্লিষ্ট আইনে ‘পপুলার মেডিকেল সার্ভিস’কে ৫০ হাজার টাকা এবং ‘মিতু ক্লিনিক’কে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসেবা খাতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান