রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:১৬

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     পাষান্ড মায়ের কান্ড শীতলক্ষ্যা নদীতে ফেলে নবজাতককে হত্যার চেষ্টা
পাষান্ড মায়ের কান্ড শীতলক্ষ্যা নদীতে ফেলে নবজাতককে হত্যার চেষ্টা
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালতনারী ও শিশু || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

বন্দর প্রতিনিধি: অভাবের তাড়নায় সইতে না পেরে  পাষান্ড মা কর্তৃক তার নবজাতক কন্যা সন্তানকে  প্লাস্টিকের ব্যাগে ভরে শীতলক্ষ্যা নদীতে ফেলে  হত্যার ব্যার্থ চেষ্টা চালানোর  খবর পাওয়া গেছে। ওই  সময় এলাকাবাসী  প্লাস্টিকের ব্যাগ থেকে নবজাতক শিশুটিকে জিবীত অবস্থায়  উদ্ধার করে জরুরী সেবা ৯৯৯  মাধ্যমে বন্দর থানা পুলিশকে অবগত করে।  খবর পেয়ে বন্দর পুলিশ  ফাঁড়ী উপ পরিদর্শক আরিফ তালুকদারসহ  সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে এসে নবজাতক শিশুটিকে উদ্ধারসহ তার মাকে থানায় নিয়ে আসে।  বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৭টায় নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের  বন্দর থানার বক্তারকান্দীস্থ শীতলক্ষ্যা  নদীর তীর থেকে ওই নবজাতককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে এলাকাবাসী।  বন্দর থানা পুলিশ বিষয়টি  উপজেলা  সমাজ সেবা কর্মকর্তাকে জানালে খবর পেয়ে সমাজ সেবা অফিসার মোঃ ফয়সাল দ্রুত  থানায় এসে পাষান্ড মা ও বাবার কাছ থেকে তাদের  বক্তব্য শুনে  মুচলেকা নিয়ে উদ্ধারকৃত নবজাতক শিশুটিকে তার পিতা/ মাতার কাছে হস্তান্তর করেন।

পাষান্ড মা রাহেনা বেগম ও তার স্বামী আব্দুল হক গনমাধ্যমকে জানায় , দীর্ঘ ১৪ বছর পূর্বে সুদূর রংপুর জেলার পিরগাছা থানার পঞ্চনন এলাকার ফয়েজ উদ্দিন মিয়ার ছেলে আব্দুল মালেক মিয়ার সাথে একই জেলার কাউনিয়া থানার রামকৃষ্নপুর এলাকার এনামুল হক মিয়ার মেয়ে রাহেনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে ৩টি সন্তান রয়েছে। রাহেনা বেগমের স্বামী আব্দুল মালেক শারীরিক  প্রতিবন্ধী থাকার পরও  পেশায় একজন রিক্সা চালক। গত ১ সপ্তাহ পূর্বে দিনমজুর আব্দুল মালেক ও তার স্ত্রী রাহেনা বেগম
বন্দর থানার বক্তারকান্দীস্থ মোজাম্মেল মিয়ার বাড়িতে ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ২টায় বন্দর থানার বক্তারকান্দীস্থ মোজাম্মেল মিয়ার ভাড়াটিয়া বাড়িতে উল্লেখিত গৃহবধূ রাহেনা বেগমের  নবজাতকের জন্ম হয়। অভাবের তাড়না সইতে না  পরে বৃহস্পতিবার  সকাল ৭টায় পাষান্ড মা তার নবজাতক সন্তানকে প্লাস্টিকের ব্যাগের ভেতরে ভরে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়ার সময় এলাকাবাসী বিষয়টি দেখতে পায়। পরে এলাকাবাসী প্লাস্টিকের ব্যাগ থেকে নবজাতক শিশুটি উদ্ধার করে জরুরী সেবা ৯৯৯  বন্দর থানা পুলিশকে অবগত করে।

এ ব্যাপারে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ফয়সাল জানান,  মুচলেকা নিয়ে দুপুরে তার পিতা/ মাতার কাছে নবজাতককে হস্তান্তর করা হয়

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ