বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫১

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সিদ্ধিরগঞ্জের হাত পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি।। নগদ টাকাসহ পৌণে এক কোটি টাকার মালামাল লুট
সিদ্ধিরগঞ্জের হাত পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি।। নগদ টাকাসহ পৌণে এক কোটি টাকার মালামাল লুট
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সিদ্ধিরগঞ্জ  প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জের জালকুড়ি সিমা ডাইং এর পিছনে একটি বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সাত-আটজনের একটি ডাকাত দল বাসায় ঢুকে স্বামী-স্ত্রী সহ পরিবারের সকলকে একটি রুমে হাত-পা বেঁধে নগদ টাকা,স্বর্ণালঙ্কার, ঘরের অন্যান্য জিনিসপত্রসহ পৌণে এক কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ।

মঙ্গলবার (৭এপ্রিল) গভীর রাত ৩টার সময়
জালকুড়ি সিমা ডাইং এলাকার গোলাম মোর্তুজার নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে।সরেজমিনে গিয়ে জানা যায়, জালকুড়ি সিমা ডাইং এলাকার গোলাম মোর্শেদ এর বাড়ীর পিছনের বারান্দার গ্রিল কেটে ৬-৭ জনের ডাকাত দল ঘরের ভিতরে ঢোকে।

তারপর গোলাম মোর্শেদসহ তার স্ত্রী ও সন্তানদের হাত-পা বেঁধে একটি রুমে সকলকে আটকিয়ে রাখে। ডাকাতরা ঘরের লোকজনকে বলে আমরা চোর না, আমরা ডাকাত। তারপর বাড়ীর মালিককে
চাপাতি,দাড়ালো দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ঘরের সব আলমারীর চাবি কেড়ে নেয়। প্রায় বিশ মিনিট ডাকাতি করে তারা ঘরের স্বর্ণালঙ্কারসহ নানা জিনিসপত্র লুটতরাজ করতে থাকে।

বাড়ীর মালিকের ছেলে মায়েজ ইবনে মোর্শেদ বলেন, নগদ আড়াই লক্ষ টাকা, ৩২ ভরি স্বর্ণালন্কার, যার মুল্য ৭৫ লক্ষ টাকা, ৩টি ঘড়ি, দামী শাড়ী জুতা জামা কাপড় নিয়ে যায় বলে ভুক্তভোগী আমাদের জানিয়েছেন।

এ ঘটনায় ঘটনায় মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা তদন্ত করে দেখছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান