শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৩৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতি, মালপত্র লুট
সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতি, মালপত্র লুট
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

সোনারগাঁ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কের চেঙ্গাইন এলাকায় সৌদি আরব প্রবাসীর গাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। ডাকাতদল মোবাইল সেট, ল্যাপটপ, নগদ টাকা, মালপত্র ও পাসপোর্ট লুট করে নিয়ে যায়। ভূক্তভোগী বোরহানউদ্দিন চট্টগ্রামের মিরসরাই থানার পূর্ব পোল মোগড়া এলাকার নাসিরউদ্দিনের ছেলে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, সৌদি আরব প্রবাসী বোরহানউদ্দিন একটি নোহা মাইক্রোযোগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথে উপজেলার চেঙ্গাইন সোনারগাঁ ফুড প্রোডাক্টের সামনে সংঘবদ্ধ ৫-৬ জন অজ্ঞাতনামা ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখিয়ে তার বহনকারী গাড়ির গতি রোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, আইফোন, ল্যাপটপ, ৯০ গ্রাম স্বর্ণ এবং দুটি পাসপোর্ট নিয়ে যায়।

সৌদি আরব প্রবাসী বোরহানউদ্দিন জানান, তিনি রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থেকে মিরসরাইয়ের উদ্দেশ্য রওনা হন। পথে চেঙ্গাইন এলাকায় কয়েক জন মুখোশধারী ডাকাত দল রামদা নিয়ে তার বহনকারী নোহা গতিরোধ করে। এক পর্যায়ে তার গলায় রামদা ঠেকিয়ে পাসপোর্ট, ল্যাপটপ, নগদ ১২ হাজার টাকা, একটি আইফোন, স্বর্ণ ও মালপত্র লুট করে নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, এশিয়ান হাইওয়ে সড়কে একের পর এক ডাকাতির ঘটনা ঘটলেও হাইওয়ে পুলিশের কোন এ সড়কে তৎপরতা দেখা যায় না। ফলে ডাকাত দল একের পর এক অপকর্মে করে যাচ্ছে। এ সড়কে যাত্রী ও চালকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক বিষ্ণু পদ শর্মা বলেন,এশিয়ান হাইওয়েতে তাদের কোন টিম কাজ করে না। তাদের ৮টি টিম বিভিন্ন জায়গায় ভাগ করে দায়িত্ব পালন করেন। তবে এশিয়ান হাইওয়ে সড়কে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ নিরাপত্তা দিয়ে থাকেন।

সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ বলেন, এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। ডাকাতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত