মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৪১

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
সোনারগাঁয়ে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

 

সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই সহদরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১ টায় উপজেলার কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক গ্রামের মাহবুব খানের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাইয়ের নাম আদনান (১০) ও আব্রাহাম (৭)। তারা কুষ্টিয়ার মেহেরপুর উপজেলার পিরোজপুর এলাকার জিয়াউর রহমানের ছেলে। তারা চার বছর যাবত সোনারগাঁয়ে কাঁচপুর রায়েরটেক গ্রামের খান বাড়ির নিজাম খানের্বাযড়িতে ভাড়া থাকেন।
বাসার ভাড়াটিয়া। তারা দুজনই মাদ্রাসা ছাত্র।
দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহমেদ।
নিহতদের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বাড়ির পাশে খান বাড়ির পুকুরপাড়ে দুই ভাই আদনান ও আব্রাহাম ফুটবল খেলতে যায়। হঠাৎ বলটি পাশে পুকুরে পড়ে যায়। পরে দুজনে পুকুর থেকে তাদের ফুটবলটি তুলতে গিয়ে পুকুরের পানিতে দু’ জনেই তলিয়ে যায়। তাদের কোন খোঁজ না পেয়ে পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়ে। পরে ওই পুকুর থেকে তাদের দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শী রনি হোসেন জানান, দুই ভাই পুকুরে পাড়ে বল নিয়ে খেলা করছিল। হঠাৎ করেই তাদের আর দেখা যায় নি। পরে এক নারীর কান্নাকাটি দেখে তারা পুকুরে নেমে খোঁজাখুজি পর একে একে দুইজনের মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয় এক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই ভাইয়ের এ করুণ মৃত্যুতে তাদের পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকার লোকজন ওই বাড়ি নিহত দুই ভাইকে এক নজর দেখার জন্য ভীড় করছে।
নিহত আদনান ও আব্রাহাম কাঁচপুর পুরান বাজার আব্দুল্লাহ ইবনে মাসুদ নামে এক মাদ্রাসায় লেখাপড়া করতেন। তাদের বাবা
জিয়াউর রহমান সিদ্ধিরগঞ্জ ইপিজেডে চাকরি করতেন।
নিহতদের পিতা জিয়াউর রহমান জানান, তার দুই ছেলে ফুটবল নিয়ে খেলার সময়ে পুকুরে পড়ে মারা যায় । তাদের
মরদেহ কুষ্টিয়ায় নিয়ে দাফন করবেন।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক