বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৪

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সংসদে প্রধানমন্ত্রীর কাছে শীতলক্ষ্যা সেতু নির্মাণের দাবী কালামের
সংসদে প্রধানমন্ত্রীর কাছে শীতলক্ষ্যা সেতু নির্মাণের দাবী কালামের
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

বন্দর প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ খেয়াঘাট ও নবীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা সেতু নির্মাণে দাবী জানিয়ে সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম।

বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনে অংশ নিয়ে একথা বলেন তিনি।

এসময় কালাম বলেন, আমার নারায়ণগঞ্জ-৫ আসনটি শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড় ও পশ্চিম পাড় নিয়ে গঠিত। মূল শহরটি নদীর পশ্চিম পাশে হওয়ায় এই এলাকার পাঁচটি খেয়া ঘাট দিয়ে প্রতিদিন আনুমানিক লক্ষাধিক মানুষ দৈনন্দিন কাজে শহরে ও ঢাকা যাতায়াত করে। এসময় প্রাকৃতিক দুর্যোগসহ নানা দুর্ঘটনায় প্রানহানি হয়ে থাকে।

তিনি আরও বলেন, আমাদের এলাকার মানুষের দীর্ঘদিনের দাবীর পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া শীতলক্ষ্যা নদীর ওপর হাজীগঞ্জ খেয়াঘাট অংশে সেতু নির্মাণ প্রকল্প গ্রহণ করেন এবং ২০০৬ সালে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

তিনি বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার তাদের হীনমন্যতার কারণে আজ পর্যন্ত প্রকল্পটি স্থগিত রেখেছে। আমি এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

 

 

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান