রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:২৫

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     মদনগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন ও ডাটা এন্ট্রি কার্যক্রমের সূচনা
মদনগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন ও ডাটা এন্ট্রি কার্যক্রমের সূচনা
  সর্বশেষপ্রধান সংবাদবিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

​বন্দর প্রতিনিধি:  বন্দরে ডিজিটাল ভূমি সেবা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক অবকাঠামো উন্নয়নের লক্ষে মদনগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৪টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়। একই সাথে ইউএনডিপির ব্যবস্থাপনায় ভূমি উন্নয়ন কর সংক্রান্ত ডাটা এন্ট্রি ও যাচাই কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
উদ্বোধনী ফলক উন্মোচন শেষে তিনি নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং দাপ্তরিক কাজের খোঁজখবর নেন।
এ সময় তিনি উপস্থিত কর্মকর্তাদের নাগরিক সেবা সহজতর করতে এবং ডাটা এন্ট্রি প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখার নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি অফিস প্রাঙ্গণে একটি ফলদ বৃক্ষ রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রায়হান কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার, ​শিবানী সরকার,সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি,মদনগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, আজিম উদ্দিন,অফিস সহায়ক রাশেদুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।
​সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ইউএনডিপির কারিগরি সহায়তায় শুরু হওয়া ভূমি উন্নয়ন কর সংক্রান্ত এই ডাটা এন্ট্রি কার্যক্রমের ফলে স্থানীয় সাধারণ মানুষ এখন থেকে আরও দ্রুত ও ভোগান্তিহীনভাবে ভূমির কর প্রদান ও তথ্য যাচাই করতে পারবেন। নতুন ভবন এবং আধুনিক ডাটা সিস্টেমের সমন্বয় মদনগঞ্জ ইউনিয়নের ভূমি ব্যবস্থাপনায় এক নতুন দিগন্তের সূচনা করল বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ