রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৩৯

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বর্তমানে সমাজ ব্যবস্থায় নৈতিক শিক্ষার অভাব প্রকট – আবুল কাউছার আশা 
বর্তমানে সমাজ ব্যবস্থায় নৈতিক শিক্ষার অভাব প্রকট – আবুল কাউছার আশা 
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ এর রাজনৈতিক সচিব ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব আবুল কাউসার আশা বলেন, ​আজকের এই বিদায় কেবল একটি ধাপ অতিক্রম করা মাত্র। তোমাদের মনে রাখতে হবে, তোমরাই এদেশের ভবিষ্যৎ কর্ণধার। কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমাদের দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে। মরহুম আবুল কালাম সাহেব সবসময় স্বপ্ন দেখতেন এই এলাকার প্রতিটি সন্তান যেন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় সিকদার আব্দুল মালেক স্কুল এন্ড কলেজের  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

​সামাজিক অবক্ষয় রোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বর্তমানে সমাজ ব্যবস্থায় নৈতিক শিক্ষার অভাব প্রকট। তাই সন্তানদের পড়াশোনার পাশাপাশি তারা যেন সুপথে চলে এবং নৈতিক আদর্শ নিয়ে বড় হয়, সেদিকে মা-বাবাকেই প্রধান ভূমিকা পালন করতে হবে।

​বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতির সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর  শাহীমসজিদ পঞ্চায়েত কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর হান্নান সরকার,সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া,বিএনপি নেতা নুর মোহাম্মদ পনেছ,সাবেক মহিলা কাউন্সিলর রেজওয়ানা হক সুমি,পিয়ার জাহান কমল,মোস্তাকুর রহমান,সেলিম প্রমূখ।
অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ