শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:২১

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ফতুল্লায় হত্যার বিষয় ফোনালাপে কথা বলার সময় ইয়াসিন গ্রেফতার
ফতুল্লায় হত্যার বিষয় ফোনালাপে কথা বলার সময় ইয়াসিন গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

ফতুল্লা প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ১১ বছর বয়সী শিশু হোসাইন হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার  করেছে পুলিশ ।

শনিবার (২৫ এপ্রিল) নিহতের মা রোকছানা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় এ মামলা করেন।

মামলায় আসামি করা হয় , ইয়াসিন (১৮), সাইফুল (১৯) ও তানভীর (১৮),ইউনুস(২০) নামের চারজনকে ।এছাড়া অজ্ঞাত রয়েছে কয়েকজন ।

এজাহার সূত্রে জানা যায়, নিহত হোসাইন তার পরিবারসহ ফতুল্লার শিয়াচর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করত। তার বাবা মো. সুমন জীবিকার তাগিদে নারায়ণগঞ্জ সদর থানার রাসেল পার্ক এলাকায় ফুল বিক্রি করতেন এবং হোসাইনও মাঝে মাঝে বাবার সঙ্গে ওই কাজে সহযোগিতা করত। গত ১৮ এপ্রিল দুপুর সাড়ে ১১টার দিকে হোসাইন বাসা থেকে তার খালার বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়। কিন্তু সেখানে না পৌঁছালে পরিবার উদ্বিগ্ন হয়ে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। কয়েকদিন ধরে কোনো খোঁজ না পেয়ে পরিবার দুশ্চিন্তায় পড়ে যায়।

 

পরবর্তীতে শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে স্থানীয় লোকজন ইয়াসিনকে একটি মোবাইল ফোনালাপের সময় আটক করে। এ সময় সে হোসাইনকে হত্যার বিষয়ে কথা বলছিল বলে জানা যায়। পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে ইয়াসিন হত্যার বিষয়টি স্বীকার করে। এজাহারে উল্লেখ করা হয়, ইয়াসিনসহ অন্য আসামিরা পূর্বপরিকল্পিতভাবে হোসাইনকে ফতুল্লা রেলস্টেশন সংলগ্ন ব্যাংক কলোনীর একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। হত্যার পর লাশটি গোপন করতে ওই বাড়ির একটি কক্ষে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়। নিহতের স্বজনরা সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন। মরদেহে পচন ধরার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।

 

ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানায়, আটক আসামি  প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।

 

 

 

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ