রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫৬

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ      ওয়েস্টিজ নিয়ে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ রনির বিরুদ্ধে
 ওয়েস্টিজ নিয়ে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ রনির বিরুদ্ধে
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতিআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

ফতুল্লা প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টস ওয়েস্টিজ (ঝুট) ব্যবসাকে কেন্দ্র করে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) নারায়ণগঞ্জ মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি সাব্বির হোসেন রাজা এ ডায়েরি করেন।

সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, আমি ও ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের তুহিন দীর্ঘদিন ধরে বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে ওয়েস্টিজ মালামাল ক্রয়-বিক্রয়ের ব্যবসা করে আসছি। ২৫ এপ্রিল দুপুর আনুমানিক একটার দিকে ফতুল্লা থানাধীন বিসিক এলাকার মহোসিনের গলি এলাকায় একটি গার্মেন্টস প্রতিষ্ঠান (সুমন নিটিং) থেকে ওয়েস্টিজ ক্রয়ের সময় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি বাধা দেন। এসময় তারা ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেন।

জিডিতে আরও উল্লেখ করা হয়, একই দিন দুপুর ২টা ১৭ মিনিটের দিকে অভিযুক্ত জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি (৩৭) তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে অভিযোগকারীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং ওই এলাকা থেকে ব্যবসা না করতে হুমকি দেন। অন্যথায় গুরুতর ক্ষতির সম্মুখীন হতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অভিযোগকারী সাব্বির বলেন, যেকোনো সময় তার ওপর হামলা বা বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, জিডির বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

এর আগে গত ১২ এপ্রিল নারায়ণগঞ্জের ফতুল্লার হরিহরপাড়া চাঁদনী হাউজিং এলাকায় ওয়েস্টিজ মালামাল (ঝুট) নামানোকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজন গুলিবিদ্ধ হওয়ায় ঘটনায় সারজিল আহম্মেদ অভি ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ১২ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন গুলিবিদ্ধের রাকিবের পিতা খোকা।

রনি ও তার লোকজন সেদিন গুলিবর্ষণ করেছিল বলে অভিযোগ করেছিলেন গুলিবিদ্ধ রাকিব।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ