রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৩৬

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রূপগঞ্জে লন্ডন ফেরত প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও মালামাল লুট
রূপগঞ্জে লন্ডন ফেরত প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও মালামাল লুট
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

রূপগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের দড়িকান্দি এলাকার হাফিজুর রহমান হিরন নামের এক লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল হাফিজুর রহমান হিরনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৭ লাখ টাকা ও বিদেশী মুদ্রাসহ বিভিন্ন মালামাল লুটে নিয়েছে। শনিবার (২৫ এপ্রিল) ভোর তিনটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
লন্ডন প্রবাসী হাফিজুর রহমান হিরন জানান, তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে প্রবাস জীবন পার করছেন। নারীর টানে গত শুক্রবার লন্ডন থেকে দেশে ফিরেছেন। শনিবার ভোর তিনটার দিকে ১২ থেকে ১৫ জনের একদল ডাকাত বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র হাতে নিয়ে হাফিজুর রহমান হিরনকে হাত-পা বেঁধে ফেলে। এরপর কোন প্রকার শব্দ করলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ সময় ঘরে থাকা নগদ ২৭ লাখ টাকা , বিদেশি মুদ্রাসহ ঘরে থাকা মূল্যবান কাপড়-চোপড় ও অন্যান্য মালামাল লুট করে নেয়। ভোর চারটার দিকে ডাকাতি শেষে ডাকাতরা পালিয়ে যায়।
পরবর্তীতে হাফিজুর রহমান হিরন পুলিশের সহযোগিতা চাইতে ৯৯৯ নম্বরে কল করেন। পুলিশ তখন তাকে রূপগঞ্জ থানায় অভিযোগ করার পরামর্শ দেন। পরে তিনি রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন।
এ ব্যাপারে জেলা গ সার্কেলের সহকারি পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ