রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৪৮

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ফতুল্লার পাগলায় ডাকাতির ঘটনায় তিনজন গ্রেফতার স্বর্ণালংকার উদ্ধার
ফতুল্লার পাগলায় ডাকাতির ঘটনায় তিনজন গ্রেফতার স্বর্ণালংকার উদ্ধার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

ফতুল্লা  প্রতিনিধি
নারায়ণগঞ্জ ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাসায় ডাকাতির ঘটনার সাথে জড়িত ডাকাত দলের তিন সদস্য কে র‍্যাব-৪-এর সহায়াতায় গ্রেফতার করেছে পুলিশ

বুধবার রাতে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড ও কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ডাকাতি করে নিয়ে যাওয়া স্বর্নালংকারের মধ্য সাড়ে ছয় ভরি আট আনা ওজনের স্বর্ণালংকার ও ডাকাতির কাজে ব্যবহৃত কার্টার উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ হালিম ওরফে বোচা হালিম(৫২),মোঃ শাহিন খাঁ (৪২) ও মোঃ নয়ন(৩২)।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রথমে হালিম ওরফে বোচা হালিম,মোঃ শাহিন খাঁকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক কেরানীগঞ্জের আটিবাজারস্থ ছায়ানীড় মার্কেট সংলগ্ন নয়ন জুয়েলার্সের দোকানে অভিযান চালিয়ে ছয়(০৬) ভরি আট(০৮) আনা ওজনের স্বর্ণালংকার সহ নয়ন কে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের দেখানো মতে হুমায়ন কবিরের পাশ্ববর্তী ডোবা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কার্টার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের ১০ দিনের বৃহস্পতিবার রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য যে সোমবার (১৩ এপ্রিল) ভোররাতে পাগলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাসার গ্রিল কেটে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এ সময় কমপক্ষে ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে যায় ।

পরিবার সূত্রে জানা যায়, ভোরের কিছু আগে রান্নাঘরের জানালার গ্রিল কেটে ৫-৬ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। এরপর তারা হুমায়ুন কবিরের কক্ষে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ ও হাত বেঁধে ফেলে।
পরে ডাকাতরা ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারের বিষয়ে জানতে চাইলে পরিবারের সদস্যরা ভয়ে ঘরে থাকা প্রায় দুই লাখ টাকা ও প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার তাদের হাতে তুলে দেয়।
এরপর ফজরের আজানের সময় ডাকাত দল ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা যায়।
এ ঘটনায় একটি ডাকাতি ফতুল্লা মডেল থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ