রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৪৭

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁ থানা থেকে বদলির পরও দায়িত্ব ছাড়ছেন না ওসি!
সোনারগাঁ থানা থেকে বদলির পরও দায়িত্ব ছাড়ছেন না ওসি!
  সর্বশেষপ্রধান সংবাদবিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬

সোনারগাঁ  প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ওসি মো. মুহিববুল্লাহর বদলির আদেশের ৪ দিনেরও দায়িত্ব ছাড়ছেন না। বদলির পরও এখনো তিনি সোনারগাঁ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ফলে সদ্য দায়িত্ব প্রাপ্ত ওসি গোলাম সারোয়ার দায়িত্ব গ্রহণ করতে পারছেন। গত বৃহস্পতিবার  নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি স্বাক্ষরিত এক অফিস আদেশে মুহিববুল্লাহকে নারায়ণগঞ্জ পুলিশ অফিস কন্ট্রোল রুমের ইনচার্জ হিসেবে বদলি করেন। নারায়ণগঞ্জ পুলিশ অফিস কন্ট্রোল রুমের ইনচার্জ পরিদর্শক গোলাম সারোয়ারকে  সোনারগাঁ থানার স্থল বিষক্ত করেন। দুইজন কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থালে জরুরী ভিত্তিতে যোগদানের করে প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশ দেওয়া হয়। অফিস আদেশের অনুলিপি ২০টি দপ্তরে প্রেরণ করা হয়েছে।
সূত্র জানায়,গত বৃহস্পতিবার প্রশাসনিক সিদ্ধান্তে ওসি মো.মুহিবুল্লাহকে বদলি করা হলেও বর্তমানে তিনি সোনারগাঁ থানায় বদলি ঠেকাতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সাংসদের বিভিন্ন সুপারিশের জন্য ঘুরে বেড়াচ্ছেন। এছাড়াও কতিপয় বিশেষ পেশার লোকজনকে তার পক্ষে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন। ওসি মুহিবুল্লাহর এমন কর্মকান্ডে থানার কর্মকান্ডে স্থবিরতা দেখা দিয়েছে।
এদিকে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার সোনারগাঁ থানায় যোগদানের অপেক্ষায় থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে পাননি। ফলে থানার প্রশাসনিক কার্যক্রম এখনো বর্তমান ওসির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
পুলিশের বিশস্ত সূত্রে জানা যায়, ওসি মুহিববুল্লাহ দায়িত্ব গ্রহনের পর থেকে মাদক দ্রব্য উদ্ধার ও মহাসড়কে ডাকাতি ছিনতাই নিয়ন্ত্রনে কাজ করেছেন। মাদক নির্মূল ও ডাকাতি ছিনতাই নিয়ন্ত্রনে দোহাই দিয়ে পুনরায় থানায় বহাল থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা মনে করেন,ওসি হিসেবে যিনি দায়িত্ব গ্রহন করবেন সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব তার ওপর অর্পিত থাকবে। এসব কর্মকান্ড স্বাভাবিক বিষয়।
এদিকে সুত্র জানায়, নতুন ওসি গোলাম সারোয়ার গত শুক্রবার সোনারগাঁ থানায় দায়িত্ব গ্রহনের জন্য থানায় আসতে চাইলে বিভিন্ন অজুহাতে দায়িত্ব বুঝিয়ে দিতে গড়িমসি করেন ওসি মুহিববুল্লাহ ।
স্থানীয়রা জানায়, গত ২০২৪ সালের ৫ই আগস্টের আগে ও পরে প্রভাবশালী ওসি হিসেবে পরিচিত ওসি মুহিববুল্লাহ সোনারগাঁ থানায় বহাল থাকতে জোর লবিং করছেন। ওসি দায়িত্ব পালনকালে হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই ও ডাকাতি বেড়ে যায়। মাদক নিয়ন্ত্রনের দোহাই দিয়ে তিনি পুনরায় দায়িত্ব পালন করলে সোনারগাঁয়ের মানুষের লাভের চেয়ে ক্ষতি বেশি হবে বলে মনে করেন তারা।
ওসি মহিবুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বদলি হয়েছে সত্য। তবে বদলির আদেশের কবে দায়িত্ব  ছাড়তে হবে লিখা নাই। কিছু কাজ কর্ম রয়েছে। সেগুলো গুছিয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। তবে লবিংয়ের বিষয়টি সত্য নয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ওসি মুহিববুল্লাহর ছেলে চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এ কারণে দায়িত্ব হস্তান্তরের জন্য তিনি কিছুদিন সময় চেয়েছেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ