বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫১

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     মাসদাইরে ডাকাত প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার
মাসদাইরে ডাকাত প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬

ফতুল্লা প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্ততিকালে দেশীয় তৈরি ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম সহ ডাকাত দলের তিন সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো সোহেল ওরফে ইফতান (২৯), মোঃ সবুজ (১৯) ও শরিফুল ইসলাম(২১)।

রোববার দিবাগত রাত ১১ টায় তাদেরকে ফতুল্লার ফতুল্লা থানার পশ্চিম মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে একটি ছুরি,চাপাতি, চাইনিজ কুড়াল সহ ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাত ১১ টায় ফতুল্লার মাসদাইর বেকারীর মোড় জামালের গ্যারেজের সামনের পাকা রাস্তার ওপর ডাকাত দলের সদস্যরা দেশীয় তৈরি অস্ত্র সহ ডাকাতি করার জন্য অপেক্ষা করছিলো। এমন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রেহানুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ডাকাতি করার প্রস্ততিকালে সোহেল ওরফে ইফতান , মোঃ সবুজ ও শরিফুল ইসলাম কে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় পুলিশ চাপাতি,ছুরি, চাইনিজ কুড়াল উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। ডাকাত দলের পলাতকদের কে গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান