শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫০

নারায়ণগঞ্জ  শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বরফকল মাঠে গরুর হাট না বসাতে স্মারকলিপি
বরফকল মাঠে গরুর হাট না বসাতে স্মারকলিপি
  সর্বশেষপ্রধান সংবাদসংগঠন || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি : নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বরফকল খেলার মাঠে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরুর হাট ইজারা না দেওয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসক মো:রায়হান কবির এর কাছে স্মারকলিপি দিয়েছে শাপলা ক্রীড়া সংসদ।

১০ মে এলাকাবাসীর পক্ষে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এই স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে বলা হয়, বৃহত্তর খানপুর, নগর খানপুর, তল্লা, হাজীগঞ্জ, এম সার্কেস ও পানির কল এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে বরফকল মাঠে খেলাধুলা করে আসছে। শাপলা ক্রীড়া সংসদ, মহসীন ক্লাব, পোলস্টার ক্লাব, ডায়মন্ড ক্লাব ও সমাজ উন্নয়ন পরিষদসহ এলাকার বিভিন্ন ক্লাব এখানে নিয়মিত অনুশীলন করে। এই মাঠ থেকে সম্রাট হোসেন এ্যমিলি, স্বপন, চন্দন, নজরুল, সুজন, তপু, রিয়াজ, শাহাজাদা, হীরাসহ অনেক জাতীয় পর্যায়ের ফুটবলার তৈরি হয়েছে। বর্তমানেও জুনিয়র পর্যায়ের খেলোয়াড়রা এখানে অনুশীলন করে থাকে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে শিশু-কিশোরদের আউটডোর অ্যাক্টিভিটি আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে। মোবাইলসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইসে আসক্তির কারণে তাদের মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় মাঠে গরুর হাট বসানো হলে মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়বে। গোবর, আবর্জনা ও বর্জ্যের কারণে মাঠের স্বাভাবিক পরিবেশ নষ্ট হবে এবং বিভিন্ন ভাইরাসজনিত রোগে শিশু-কিশোররা আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়বে।

এলাকাবাসীর পক্ষে শাপলা ক্রীড়া সংসদের নেতৃবৃন্দ বলেন, “শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ এবং খেলাধুলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে বরফকল খেলার মাঠটিকে গরুর হাট হিসেবে ইজারা না দেওয়ার জন্য জেলা প্রশাসকের সদয় দৃষ্টি কামনা করছি।”

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম